‘ভবনটি আংশিক ফাঁকা ছিল, আগুনের সূত্রপাত এখনও নিশ্চিত নয়’

রাজধানীর মিরপুর-১১ নম্বরের কালশী রোড এলাকায় একটি ছয়তলা ভবনের ছয়তলায় আগুন লাগার ঘটনায় কোনো হতাহত হয়নি। ভবনের ছয়তলায় পুরোনো কাগজপত্র, পরিত্যক্ত ফার্নিচার ও অপ্রয়োজনীয় মালামাল রাখা ছিল। ভবনটি আংশিক ফাঁকা ছিল। আগুনের সূত্র এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (২৫ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপ-পরিচালক (ঢাকা) মো. ছালেহ উদ্দিন সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, “আমরা খবর পাওয়ার পরপরই পল্লবী ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠাই। আগুনের ভয়াবহতা দেখে পরে কুর্মিটোলা ও মিরপুর স্টেশন থেকেও ইউনিট যোগ করা হয়। মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।”

মো. ছালেহ উদ্দিন আরও বলেন, “এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন সম্পূর্ণ নির্বাপণের পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ নির্ধারণে তদন্ত করা হবে।”

ফায়ার সার্ভিসের সদস্যরা এখনও ভবনের ভেতরে ধোঁয়া নিয়ন্ত্রণ ও তাপমাত্রা ঠান্ডা করার কাজ চালিয়ে যাচ্ছেন বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এর আগে শুক্রবার রাত ১০টা ১২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে প্রথম ইউনিট ১০টা ২৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর