গাজায় হামাস ও ইউএনআরডব্লিউএ-এর কোনো ভূমিকা থাকবে না: যুক্তরাষ্ট্র

গাজায় মানবিক সহায়তা বিতরণে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ কোনো ভূমিকা রাখবে না বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে দেশটি স্পষ্ট করেছে, গাজার ভবিষ্যৎ শাসনব্যবস্থায় হামাসের কোনো সম্পৃক্ততাও থাকবে না।

শুক্রবার (২৪ অক্টোবর) ইসরায়েল সফরকালে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইউএনআরডব্লিউএ কার্যত হামাসের একটি সহযোগী সংস্থা হয়ে উঠেছে।

তার এই মন্তব্য ইসরায়েলি সরকারের অবস্থানের প্রতিধ্বনি হলেও আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) পূর্বেই এ দাবিকে অগ্রাহ্য করেছে।

রুবিওর বক্তব্যের পর ইউএনআরডব্লিউএ এক বিবৃতিতে জানায়, গাজার ভয়াবহ মানবিক সংকট মোকাবিলায় আমাদের উপস্থিতি অপরিহার্য।

সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করে আরও জানায়, আইসিজে স্বীকৃতি দিয়েছে যে গাজাবাসীর সহায়তায় ইউএনআরডব্লিউএর বিকল্প কোনো সংস্থা নেই।

জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক বলেন, ইউএনআরডব্লিউএর সঙ্গে হামাসের কোনো সম্পর্ক নেই। গাজায় আমাদের মানবিক কার্যক্রমের মেরুদণ্ডই হলো ইউএনআরডব্লিউএ।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে আক্রমণের পর কিছু কর্মীর সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ইসরায়েল ইউএনআরডব্লিউএর কার্যক্রম নিষিদ্ধ করে।

গাজার মানবিক পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে, যেখানে গত দুই বছরে ইসরায়েলি অভিযানে ৬৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। মানবিক সহায়তা পৌঁছাতে না পারায় পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর