যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জেরে রুশ তেল কেনা কমাচ্ছে ভারত রয়টার্সের প্রতিবেদন

রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার জেরে রুশ তেল কেনা উল্লেখযোগ্যভাবে কমাচ্ছে ভারত। শিল্প সূত্রের বরাতে বৃহস্পতিবার(২৩ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ওয়াশিংটন বুধবার রাশিয়ার বৃহৎ জ্বালানি কোম্পানি রসনেফট ও লুকওয়েলের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে, যাতে ইউক্রেন যুদ্ধ চালানোর অর্থের জোগান রোধ করা যায়।

রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে ভারতই রুশ তেলের সবচেয়ে বড় আমদানিকারক হয়ে ওঠে। চলতি বছরের প্রথম নয় মাসে দেশটি গড়ে দৈনিক প্রায় ১৭ লাখ ব্যারেল তেল আমদানি করেছে।

তবে এই রুশ তেল ইস্যুই এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের মধ্যে চলমান বাণিজ্য আলোচনায় বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর আরোপিত ৫০ শতাংশ শুল্কের অর্ধেকই এই তেল আমদানির জন্য আরোপ করেছেন।

সূত্র জানায়, ভারতের সবচেয়ে বড় বেসরকারি রিফাইনারি প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রাশিয়া থেকে তেল আমদানি ‘বড় পরিসরে কমানো বা পুরোপুরি বন্ধ করার’ পরিকল্পনা করছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেছেন, রাশিয়া থেকে তেল আমদানির পুনর্বিন্যাস চলছে এবং রিলায়েন্স ভারত সরকারের নির্দেশনার সঙ্গে সম্পূর্ণভাবে সামঞ্জস্য রেখে কাজ করবে।

ভারতের তেল মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে ভারতীয় রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলোও তাদের রুশ তেল সরবরাহ সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখছে, যাতে নতুন নিষেধাজ্ঞার পর রসনেফট বা লুকওয়েলের কাছ থেকে সরাসরি কোনো চালান না আসে।

যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ জানিয়েছে, আগামী ২১ নভেম্বর পর্যন্ত এই দুটি কোম্পানির সঙ্গে থাকা চুক্তি বাতিল বা নিষ্পত্তি করার সময় দেওয়া হয়েছে।

ভারতের একজন রিফাইনারি কর্মকর্তা বলেন, আমদানি ব্যাপকভাবে কমে যাবে, তবে সঙ্গে সঙ্গে শূন্যে নেমে আসবে না। ২১ নভেম্বরের আগেই বাজারে কিছু চালান পৌঁছাবে।

রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইন্ডিয়ান অয়েল করপোরেশন, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম এবং ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস। তারা এখন নভেম্বরের পর আসা চালানের বিল অব লেডিং যাচাই করছে, যাতে নিশ্চিত হওয়া যায়—তা রসনেফট বা লুকওয়েল থেকে সরাসরি আসছে না।

তবে বাণিজ্য সূত্র জানায়, ভারতীয় রাষ্ট্রীয় রিফাইনারিগুলো সাধারণত রুশ তেল সরাসরি এই দুটি কোম্পানি থেকে কেনে না, বরং মধ্যস্থতাকারীদের মাধ্যমে কেনে।

গুজরাটের জামনগরে বিশ্বের সবচেয়ে বড় রিফাইনিং কমপ্লেক্স পরিচালনাকারী রিলায়েন্সের রসনেফটের সঙ্গে প্রায় পাঁচ লাখ ব্যারেল দৈনিক তেল কেনার দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে। এছাড়া তারা বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমেও রুশ তেল কেনে।

রসনেফট আংশিক মালিকানাধীন নয়ারা এনার্জিও রুশ তেল আমদানি করে থাকে। তবে প্রতিষ্ঠানটি কোনো মন্তব্য করেনি।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর