আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন ট্রাম্প

৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনে অংশ নিতে মালয়েশিয়ায় আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী রোববার (২৬ অক্টোবর) মালয়েশিয়ায় পৌঁছবেন তিনি। এ সম্মেলন হবে দেশটির রাজধানী কুয়ালালামপুরে।

মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী ও সরকারের মুখপাত্র দাতুক ফাহমি ফাদজিল জানান, ট্রাম্পের উপস্থিতি গত শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

ফাহমি বলেন, ডোনাল্ড ট্রাম্প ২৬ অক্টোবর মালয়েশিয়ায় পৌঁছবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনে যেকোনো পরিবর্তন সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

তিনি বুধবার কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলনের জন্য ইন্টারন্যাশনাল মিডিয়া সেন্টার ও ইন্টারন্যাশনাল ব্রডকাস্ট সেন্টার পরিদর্শনের সময় সাংবাদিকদের এ তথ্য জানান।

এ সময় উপস্থিত ছিলেন- রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা প্রধান সম্পাদক আরুল রাজু দুরয়ার রাজ, ভারপ্রাপ্ত উপপ্রধান সম্পাদক (সংবাদ সেবা) মোহদ শুকরি ইসহাক এবং অর্থনৈতিক সংবাদ সেবার উপপ্রধান সম্পাদক আজলিনা আজিজ।

ট্রাম্পের এটি হবে তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর কুয়ালালামপুরে তার প্রথম সফর। গত সোমবার ট্রাম্প প্রথমবারের মতো প্রকাশ্যে মালয়েশিয়া সফরের পরিকল্পনার কথা উল্লেখ করেছিলেন, যদিও তখন তিনি কোনো অতিরিক্ত তথ্য দেননি।

৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো ‘অন্তর্ভুক্তি ও স্থায়িত্ব’ (Inclusivity and Sustainability)। তিন দিনব্যাপী এ সম্মেলন ২৬ থেকে ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে, যেখানে আসিয়ানের ১০তম সদস্য দেশের শীর্ষ নেতা ছাড়াও যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও ভারতের মতো গুরুত্বপূর্ণ সংলাপ সহযোগী দেশের নেতারা অংশ নেবেন।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি