মালদ্বীপ ইমিগ্রেশনের বিশেষ অভিযানে ১৪ প্রবাসী আটক

মালদ্বীপে ভাঙারি (পুরাতন ধাতু) ব্যবসায় নিয়োজিত অভিবাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

রোববার (১৯ অক্টোবর) পরিচালিত এ অভিযানে পুরাতন ভাঙারির ব্যবসার একাধিক স্থান পরিদর্শন করা হয়। এ সময় ২১ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয় এবং তাদের মধ্যে ১৪ জনকে আটক করা হয়।

ইমিগ্রেশন বিভাগ এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, মালদ্বীপে অবৈধ ব্যবসায়িক কর্মকাণ্ডে নিয়োজিত অভিবাসীদের শনাক্ত ও আটক করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সম্প্রতি রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু ঘোষণা করেছেন, অবৈধ ব্যবসায় জড়িত অভিবাসীদের তাৎক্ষণিকভাবে নির্বাসনের মুখোমুখি হতে হবে। তবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের ব্যক্তিদের কাগজপত্র নিয়মিত করার জন্য অতিরিক্ত সুযোগ দেওয়া হবে।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘কুরাঙ্গি’ নামে একটি বিশেষ অভিযান চালাচ্ছে, যার মাধ্যমে দেশে অবস্থানরত সকল অভিবাসীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে—অবৈধ অভিবাসন সমস্যা সমাধানের অংশ হিসেবে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর