দ্বিতীয় ওয়ানডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ধূসর কালো পিচে আগের ম্যাচে স্পিনারদের ভেলকিতে বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও একইভাবে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে চায় মেহেদী হাসান মিরাজের দল। অন্যদিকে ব্যাটিং ছন্দ খুঁজছে ওয়েস্ট ইন্ডিজ।

এমন সমীকরণ সামনে নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে টস করতে নেমে জয় পেলেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ এবং প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি।

প্রথম ম্যাচে টস হারলেও প্রথমে ব্যাটিং করেছিল বাংলাদেশ। সংগ্রহ করেছিল ২০৭ রান। স্পিনিং ট্র্যাকে আজ মিরাজের লক্ষ্য ২৩০-২৪০ রান করার। এই স্কোরই জয়ের জন্য যথেষ্ট হবে বলে বিশ্বাস করেন তিনি। মিরাজ বলেন, ‘আগের ম্যাচের অন্তত আর ৩০ রান বেশি করা দরকার আমাদের। কারণ, আমরা পুরো ৫০ ওভার খেলতে পারিনি। আমরা আজ পুরো ৫০ ওভার খেলতে পারলে অবশ্যই আশা করবো এই স্কোরটা দাঁড় করাতে।’

বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। তাসকিন আহমেদের পরিবর্তে এসেছেন নাসুম আহমেদ। অর্থ্যাৎ চার স্পিনার ও এক পেসার নিয়ে খেলতে নেমেছে টাইগাররা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজও নেমেছে চারজন স্পিনার নিয়ে।

বাংলাদেশ একাদশ

সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান (উইকেটকিপার), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ব্রেন্ডন কিং, অ্যালিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শেরফানে রাদারফোর্ড, অ্যাকিম অগাস্টে, রস্টোন চেজ, জাস্টিন গ্রিভস, গুদাকেশ মোতি, খ্যারি পিয়েরে, আকিল হোসেইন।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স