মা হলেন পরিণীতি চোপড়া

অবশেষে অপেক্ষার অবসান। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া।১৯ অক্টোবর বোরবার সকালে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তিনি সন্তান জন্ম দেন। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম।

পরিণীতি ও তার স্বামী আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা নিজেরাই সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানিয়েছেন। এক যৌথ বিবৃতিতে তারা লিখেছেন, ‘অবশেষে সে এসে গিয়েছে—আমাদের পুত্রসন্তান! এই মুহূর্তের আগের জীবনটা কেমন ছিল, সেটাই আমরা ভুলে গেছি। আমাদের কোল এখন পূর্ণ, মন আরও পরিপূর্ণ।’

আজ সকালেই পরিণীতিকে হাসপাতালে ভর্তি করানো হয়। বেলা গড়াতেই অভিনেত্রী ও তার স্বামী নিজেরাই সোশ্যাল মিডিয়ায় শুভ সংবাদটি প্রকাশ করেন। জানা গেছে, আপাতত পরিণীতি দিল্লিতেই থাকবেন, যেখানে রাঘব চাড্ডার কর্মস্থলও অবস্থিত।

চলতি বছরের আগস্টে পরিণীতি ও রাঘব তাদের প্রথম সন্তানের আগমনের ঘোষণা দিয়েছিলেন। ইনস্টাগ্রামে একটি কেকের ছবি পোস্ট করেছিলেন তারা, যার ওপর লেখা ছিল- ‘এক যোগ এক সমান তিন।’ তখন অভিনেত্রী লিখেছিলেন, ‘আমাদের ছোট পৃথিবী আসতে চলেছে। কতটা ধন্য আমি, ভাষায় প্রকাশ করতে পারব না’।

২০২৩ সালের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে গাঁটছড়া বাঁধেন পরিণীতি ও রাঘব। বিয়ের পর থেকে চলচ্চিত্রের কাজ থেকে বিরতি নিয়েছিলেন এই বলিউড নায়িকা।

নতুন জীবনের সবচেয়ে আনন্দঘন অধ্যায় শুরু করলেন পরিণীতি চোপড়া—মা হিসেবে। অভিনয়জগত ও রাজনৈতিক অঙ্গনের অসংখ্য সহকর্মী এবং অনুরাগীরা ইতোমধ্যেই শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন এই তারকা দম্পতিকে।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স