দুর্যোগ ঝুঁকি হ্রাসে মালদ্বীপে জাতীয় জনসচেতনতা মেলা

দুর্যোগ ঝুঁকি হ্রাসের বৈশ্বিক আহ্বানকে সামনে রেখে মালদ্বীপে অনুষ্ঠিত হলো জনসচেতনতা ও প্রস্তুতির এক প্রাণবন্ত উৎসব ‘ভিলুনথেরি ফেস্ট ২০২৫’। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা এই দ্বীপরাষ্ট্রকে একটি সহনশীল জাতিতে রূপান্তরিত করার লক্ষ্যেই জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এ উৎসবের আয়োজন করে। এতে সরকারি ও বেসরকারি সব অংশীদার প্রতিষ্ঠান একত্রিত হয় এক ছাতার নিচে।

রোববার (১৯ অক্টোবর) মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ বার্তা নিয়ে উৎসবে যোগ দেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম। তিনি মালদ্বীপ সরকারের দুর্যোগ সচেতনতা বৃদ্ধির উদ্যোগের প্রশংসা করেন এবং বাংলাদেশের দীর্ঘদিনের সম্প্রদায়ভিত্তিক অভিজ্ঞতা ভাগাভাগির মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।

আয়োজনের মূল আকর্ষণ ছিল ‘হুশিয়ারু’ নামে একটি জাতীয় সচেতনতা ওয়েবসাইটের উদ্বোধন। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো—মালদ্বীপে কর্মরত বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীর অংশগ্রহণ নিশ্চিত করতে ওয়েবসাইটটিতে বাংলা ভাষা সংযোজন করা হয়েছে।

হাইকমিশনার এ পদক্ষেপকে প্রবাসী বাংলাদেশিদের অবদানকে মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে উল্লেখ করে বলেন, এই উদ্যোগ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করেছে।

‘হুশিয়ারু’ প্রচারণাটি এনডিএমএ ও মালদ্বীপিয়ান রেড ক্রিসেন্ট (এমআরসি)-এর যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে। এর মূল উদ্দেশ্য জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষকে সক্ষম করে তোলা।

এই উদ্যোগ মালদ্বীপ সরকারের ‘একটি দুর্যোগ-সহনশীল মালদ্বীপ গড়ে তোলা’ দৃষ্টিভঙ্গির সঙ্গে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ।
হাইকমিশনার এনডিএমএ এবং দুই সহযোগী সংস্থা—ইউএনডিপি মালদ্বীপ ও ইউনিসেফ মালদ্বীপকে আন্তরিক ধন্যবাদ জানান।

দুর্যোগ ঝুঁকি হ্রাসের আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত এই শিক্ষণীয় উৎসবে সরকার, বেসরকারি সংস্থা, এনজিও ও সিভিল সোসাইটিসহ ২০টিরও বেশি অংশীদার প্রতিষ্ঠান অংশ নেয়। সব বয়সের মানুষের জন্য উন্মুক্ত এই উৎসব দুর্যোগ প্রস্তুতি বিষয়ে জানার ও সক্রিয়ভাবে অংশগ্রহণের এক প্রাণবন্ত সুযোগ তৈরি করে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর