ঈশ্বরদীতে মাঝরাতে মহাসড়কে বাস উল্টে ১৬ যাত্রী আহত

পাবনার ঈশ্বরদীতে মহাসড়কে মধ্যরাতে বাস উল্টে ১৬ জন আহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মিরকামারী মুন্নার মোড় লালন শাহ সেতু সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, কুয়াকাটা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস উপজেলার মিরকামারী চাঁদআলী মোড় অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে উল্টে যাওয়া বাসের ভেতরে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করে।

ঈশ্বরদী মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র ইনচার্জ আবু হাসেম জানান, স্থানীয়দের খবর পেয়ে ঈশ্বরদী মর্ডান ফায়ার সার্ভিস, রূপপুর গ্রিনসিটি ফায়ার সার্ভিস ও ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের সদস্যরা উদ্ধার অভিযানে যোগ দেন। উদ্ধার অভিযানে আটকে পড়া ২০ যাত্রীকে উদ্ধার করা হয়। এদের মধ্যে ১৬ জন আহত হয়। আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, সড়কে কে বা কারা কাদামাটি ফেলে যায়। এই কাদামাটির কারণে বাস নিয়ন্ত্রণ হারায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর