শাহজালালে আগুন, আহত ২৫ আনসার সদস্যের সবাই শঙ্কামুক্ত

রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত ২৫ জন আনসার সদস্য সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন বাহিনীটির ঢাকা উওর জোন কমান্ডার (উপ-পরিচালক) গোলাম মাওলা তুহিন।

শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজের ৮ নম্বর গেটের সামনে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

গোলাম মওলা তুহিন বলেন, আমরা যখন আগুন লাগার খবর পাই তখন বিমানবন্দরে দ্বায়িত্বরত আনসার সদস্যরা আগুন নেভানোর জন্য কাজ শুরু করেন। ফায়ার সার্ভিস আসার পরও আমাদের ৬০০ আনসার সদস্য আগুন নেভানোর কাজ করেন। এই কাজ করতে গিয়ে আমাদের ২৫ জন আনসার সদস্য আহত হন। তাদের মধ্যে ১০ জনকে সিএমএইচ হাসপাতালে আর ৮ জন কুর্মিটোলা হাসপাতালে ভর্তি আছেন ও বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্যারাকে পাঠানো হয়েছে।

হাসপাতালে যারা ভর্তি আছেন, তাদের কারও অবস্থা গুরুতর বা আশঙ্কাজনক আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমি নিজে গিয়ে তাদের দেখে এসেছি। তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়। সবাই এখন শঙ্কামুক্ত।

এর আগে শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ৩৪ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আরও ২৭টি ইউনিট যোগ হয়ে মোট ৩৭টি ইউনিট কাজ করে।
শেষমেশ ৭ ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। শনিবার রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প