কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩২ ইউনিট, সঙ্গে বিমান-নৌ-সেনাবাহিনী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট। পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বিজিবির ২ প্লাটুন সদস্য।

শনিবার (১৮ অক্টোবর) বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে এই আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, শনিবার দুপুর ২টা ৩৪ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আরও ২৩টি ইউনিট যোগ হয়ে এখন মোট ৩২টি ইউনিট কাজ করছে। আরও ৪টি ইউনিট পথে রয়েছে।

নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০ ইউনিট, সঙ্গে বিমান-নৌবাহিনী

আগুন লাগার পর মুহূর্তেই কালো ধোঁয়া উড়তে থাকে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ধোঁয়ার পরিমাণ বাড়তে থাকে। এই ধোঁয়া দেখা যাচ্ছে প্রায় ৫-৬ কিলোমিটার দূর থেকেও।

এদিকে, অগ্নিকাণ্ডের ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো সেকশনে সংঘটিত অগ্নি নির্বাপণে কাজ করছে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট এবং নৌবাহিনী।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ