ক্যামেরার অ্যাঙ্গেলই চিনতাম না: জয়া আহসান

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার অভিনয় দিয়ে দর্শক হৃদয় জয় করে নিয়েছেন। অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব থাকেন। তার সব কথা ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নেন। তবে এবার ভক্ত–অনুসারীদের মাঝে শেয়ার করে নিলেন তার সাহসী বক্তব্য, ‘মেধা দিয়ে খুব বেশি কিছু হয় না। লক্ষ্যে পৌঁছানোর অদম্য ইচ্ছা থাকতে হয়। নিজের কাছে নিজে পরীক্ষা দিয়ে দিয়ে এগিয়ে যেতে হয়। তাহলেই যে কারও সাফল্য আসবে।

এ পর্যায়ে আসার পেছনে পরিশ্রম আর অসীম ধৈর্যের কথাই বললেন জয়া আহসান। অভিনেত্রী বলেন, অভিনয় জীবনের অনেক বছর আমি, ক্যামেরার অ্যাঙ্গেলই চিনতাম না। গুণী নির্মাতাদের দক্ষ নির্দেশনার কারণে এখন হয়তো অভিনয়ের অ, আ, ক, খ শিখতে পেরেছি। সম্প্রতি পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বাদশ পর্বে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন অভিনেত্রী। সেখানে বসেই সঞ্চালক রুম্মান রশীদ খানের সঙ্গে এসব কথা অকপটে বলেন জয়া আহসান।

পুরোনোকে ভালোবাসেন জয়া আহসান। তাই পুরোনোকে সবসময় আঁকড়ে ধরে থাকেন। তার বাসায় প্রায় ২০০ বছরের পুরোনো আলমিরা রয়েছে। যে খাটে জয়া আহসানের জন্ম, সেই খাটটি এখনো তার বাড়িতে সংরক্ষিত, যা সবাইকে অবাক করেছে। পুরোনো প্রসঙ্গে উঠতেই জয়া আহসান বলেন, আমি পুরোনোতে বাঁচি, যা কিছু পুরোনো, তা শুধু অতীত নয়; অতীত আমার কাছে তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। অতীত সবসময় বর্তমান ও ভবিষ্যতের সেতুবন্ধ বলেও জানান অভিনেত্রী। 

সামাজিক মাধ্যমে বুলিং প্রশ্নে অভিনেত্রী বলেন, সামাজিক মাধ্যমে কমেন্টবক্স আমার সেভাবে পড়া হয় না। তবে যখন পড়ি, খারাপ লাগে সেসব মানুষের জন্য, যারা পৃথিবীতে একটা অশোভন কমেন্ট রেখে যাচ্ছেন। যারা বাজে কথা ছড়িয়ে আনন্দ পান, তিনি হয়তো পৃথিবী থেকে একদিন চলে যাবেন, কথাটা কিন্তু থেকে যাবে। তার পাপ হবে, আমার কিছুই হবে না বলে জানান অভিনেত্রী। 

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প