সংসদ ভবন এলাকায় হামলায় ৭ পুলিশ সদস্য আহত

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন স্থানে শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে বিশৃঙ্খলার সময় সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহতরা হলেন, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাহাবুব শাহ, সার্জেন্ট মো. জিয়াউল হক, টিএসআই অজিউল্ল্যাহ ও কনস্টেবল ইব্রাহিম। বাকি আহত তিনজন তেজগাঁও পুলিশের অপরাধ বিভাগের সদস্য। তাদের নাম জানা যায়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, ট্রাফিক ও অপরাধ বিভাগের সাত-আটজন পুলিশ সদস্য হামলায় আহত হয়েছেন।

জানতে চাইলে ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রফিকুল ইসলাম জানান, দুপুর ১টা ৪০ মিনিটের দিকে সংসদ ভবন এলাকায় অনুষ্ঠানে অংশ নিতে আসা কিছু জুলাই যোদ্ধা আকস্মিকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ সময় তারা ট্রাফিক পুলিশের ওপর হামলা চালান, পাশাপাশি সেখানে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

কনস্টেবল ইব্রাহিম প্রতিরক্ষা মন্ত্রণালয় গেটের কাছে দায়িত্ব পালন করতে যাওয়ার সময় বিশৃঙ্খলাকারীরা অতর্কিতে তার ওপর হামলা চালান। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফার্মগেটের আল রাজি হাসপাতালে ভর্তি করা হয়।

টিআই মাহাবুব শাহ মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় দায়িত্ব পালন করছিলেন। ওই সময় হামলাকারীরা তাকে লাঠি দিয়ে পিঠ ও বাহুতে আঘাত করে। পরে তিনি পাশের একটি ভবনে আশ্রয় নেন।

এছাড়া, সার্জেন্ট জিয়াউল হক ও টিএসআই অজিউল্ল্যাহকেও লাঠিপেটা ও ইটপাটকেল নিক্ষেপ করে আহত করা হয়। টিএসআই অজিউল্ল্যাহ পিঠে গুরুতর আঘাত পান এবং সার্জেন্ট জিয়াউল হকের মাথায় লাঠির আঘাতে ক্ষত সৃষ্টি হয়। পরবর্তীতে ডিসি ট্রাফিক তেজগাঁও ঘটনাস্থলে পৌঁছে আহত সার্জেন্টকে নিজ হেফাজতে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর