গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষ, বিরামপুরে বিজিবির ১২ সদস্য প্রত্যাহার

দিনাজপুরের বিরামপুর সীমান্তে হাঁসের খামার থেকে ফেরা নিয়ে দ্বন্দ্বের জেরে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় বিজিবির ১২ সদস্যকে ক্যাম্প থেকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) তাদের প্রত্যাহার করা হয়। এর আগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিরামপুর উপজেলার দক্ষিণ দাউদপুর সীমান্তের জোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই এলাকার মসজিদের মুয়াজ্জিন আতিয়ার রহমান ও আমিনুল ইসলাম নামের দুজন বাড়ির পাশে সীমান্তের কাছে খামার থেকে হাঁস আনতে যান। খামার থেকে ফেরার পথে ৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে বিজিবি। তারা বিলে হাঁস আনতে গিয়েছিলেন জানালে আতিয়ার রহমানকে টহল পোস্টে নিয়ে যান বিজিবির সদস্যরা। তারা ভারত থেকে ফিরে এসেছেন অভিযোগে তুলে মারধর করা হয়।

এসময় আতিয়ারের চিৎকারে টহল পোস্ট-সংলগ্ন বাড়ি থেকে তার মা রাবেয়া বেগম গিয়ে ছেলেকে মারধরের প্রতিবাদ করেন। এসময় তাকেও বেধড়ক লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। পরে গ্রামবাসী গিয়ে আতিয়ার ও তার মাকে মারধরের ঘটনায় বিজিবির সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে বিজিবির সঙ্গে গ্রামবাসীর হাতাহাতি হয়। এসময় বিজিবির টহল পোস্টে ভাঙচুর করেন গ্রামবাসী।

স্থানীয় কাটলা ইউনিয়ন পরিষদের সদস্য ময়নুল ইসলাম বলেন, ‌‘বাগবিতণ্ডার পর বিজিবি দাউদপুর বিওপির ১৫-১৭ জন সদস্য গ্রামে গিয়ে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে শুরু করেন। এসময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।’

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে রাতেই বিজিবি ও গ্রামবাসীর মধ্যে বৈঠক হয়। এতে বিজিবি-২০ ব্যাটালিয়নের সহকারী পরিচালক ভাইগড় কোম্পানি কমান্ডার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে বিজিবির ১২ সদস্যকে প্রত্যাহার করা হবে—এমন সিদ্ধান্তে বিষয়টি মীমাংসা করা হয়।

জানতে চাইলে দাউদপুর বিওপি ক্যাম্পের কমান্ডার সুবেদার তাইফুর রহমান বলেন, বিষয়টি নিয়ে উভয়ের ভুল বোঝাবুঝি হয়েছে। এ ঘটনায় বিজিবির ১২ সদস্যকে দাউদপুর বিওপি থেকে প্রত্যাহার করা হয়েছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর