দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল হলিউডের ‘ট্রন: অ্যারেস’

মানবতা বনাম কৃত্রিম বুদ্ধিমত্তা— ভবিষ্যৎ পৃথিবীর এই সংঘাত নিয়েই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ট্রন: অ্যারেস’।

শুক্রবার (১৭ অক্টোবর) ছুটির দিনে ‘ট্রন: অ্যারেস’ স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে। সিনেমাটি দেখতে এরইমধ্যে ভিড় জমিয়েছেন সিনেপ্রেমীরা।

সিনেমায় তুলে ধরা হয়েছে প্রযুক্তি ও মানবতার সহাবস্থানের নৈতিক দ্বন্দ্বকে। যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে মানব নিয়ন্ত্রণের প্রশ্নে তৈরি হচ্ছে নতুন এক উত্তেজনাপূর্ণ ভবিষ্যৎ।

গল্পের কেন্দ্রবিন্দুতে অ্যারেস, যেটি বিজ্ঞানীদের তৈরি একটি এআই সত্তা। ‘গ্রিড’ নামের ভার্চুয়াল জগত থেকে তাকে পাঠানো হয় বাস্তব জগতে। মানব ও প্রোগ্রাম দুই জগতের মধ্যে সেতুবন্ধন তৈরিই তার কাজ।

সিনেমায় টুইস্ট শুরু হয় যখন অ্যারেস বাস্তব জগতে আসে। প্রতি মুহূর্তে অ্যারেস অনুভব করে মানুষ তাকে ভয় পায় এবং ধ্বংস করতে চায়। সে দ্বিধায় পড়ে যায়, মানবতার পক্ষে লড়বে নাকি নিজের প্রজাতির স্বাধীনতা রক্ষা করবে!

জোয়াকিম রনিং পরিচালিত আমেরিকান সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমাটি জনপ্রিয় ‘ট্রন’ সিরিজের তৃতীয় কিস্তি। এটি ২০১০ সালের হিট সিনেমা ‘ট্রন: লিগ্যাসি’র সিক্যুয়েল।

সিনেমাতে অস্কারজয়ী অভিনেতা জ্যারেড লেটো ‘অ্যারেস’ রূপে পর্দায় হাজির হয়েছেন। তার সঙ্গে রয়েছেন গ্রেটা লি, ইভান পিটার্স, জোডি টার্নার-স্মিথসহ আরও অনেকে।

প্রসঙ্গত, ‘ট্রন: অ্যারেস’ এমন এক চলচ্চিত্র- যেখানে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা আর মানবিক আবেগ মিশেছে একবিন্দুতে। ভিজ্যুয়াল এফেক্ট, সাউন্ড ডিজাইন আর গল্প— সব মিলিয়ে চলতি বছরের সবচেয়ে কৌতুহলপূর্ণ হলিউড সিনেমার তকমা পেয়েছে সিনেমাটি।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর