জুবিনের মৃত্যুতে স্থগিত হয়েছে চলচ্চিত্র উৎসব

অভিনয় ও সংগীতজগতে ভারতের আসামের সাংস্কৃতিক প্রতীক হিসেবে যিনি প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা দেবেন তিনি হলেন জুবিন গার্গ। তার মৃত্যুতে শোকে আচ্ছন্ন হয়ে আছে পুরো আসাম। তার অকাল প্রয়াণের এক মাস পেরিয়ে গেলেও এখনো সেখানকার জনপদ শোকাতুর। এই শোকের আবহে স্থগিত করা হয়েছে ‘ব্রহ্মপুত্র ভ্যালি ফিল্ম ফেস্টিভ্যাল’।

চলতি বছরের ৪ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত উৎসবটি হওয়ার কথা ছিল। এটি হতো এ ফিল্ম ফেস্টিভ্যালের দশম আসর, আয়োজনেও বিভিন্ন নতুনত্ব আনার কথা চিন্তা করা হয়েছিল। কিন্তু জুবিন গার্গের মৃত্যুর পর অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা।

এক বিবৃতিতে আয়োজক কমিটি জানিয়েছে, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, ব্রহ্মপুত্র ভ্যালি ফিল্ম ফেস্টিভ্যালের দশম আসর, যা এবছর ৪-৭ ডিসেম্বর হওয়ার কথা ছিল, সেটি আমরা ২০২৬ সালে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি। আসাম তার প্রিয় সাংস্কৃতিক আইকন ও ভূমিপুত্রকে হারিয়েছে। আমরা সবাই গভীর শোকে আচ্ছন্ন। তাই এবারের সিনেমা উদযাপন স্থগিত রাখাই শ্রেয় মনে হয়েছে।’

জুবিন গার্গ শুধু গায়ক নন, আসামের সংস্কৃতির দূত হিসেবেও কাজ করেছেন। মৃত্যুর আগে তিনি সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে পারফর্ম করার জন্য গিয়েছিলেন। সেখানেই ঘটে আকস্মিক মৃত্যু হয়েছে। জীবনের শেষ ভিডিওতে তিনি আসামের ঐতিহ্য ও সংস্কৃতির জয়গান গেয়েছিলেন, যা এখন ভক্তদের কাছে স্মৃতির মতো বয়ে বেড়াচ্ছে।

আয়োজক কমিটি আরও জানিয়েছে, ‘যারা চলচ্চিত্র উৎসবে অংশ নিতে টিকিট কেটেছিলেন, তাদের পুরো অর্থ ফেরত দেওয়া হবে। আশা করি, দর্শক ও স্পনসররা আমাদের এই সিদ্ধান্তে পাশে থাকবেন।’

আসামের আকাশ-বাতাস এখনো ভারী প্রিয় শিল্পীর শোকে। আর তাই চলচ্চিত্র উৎসবের বদলে এবার বয়ে যাচ্ছে কেবল নীরব ভালোবাসা জুবিন গার্গের প্রতি।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স