পুতিনের সঙ্গে ফের সাক্ষাৎ করবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন করে আলোচনায় বসতে সম্মত হয়েছেন।

দুই নেতার মধ্যে এক দীর্ঘ ও ফলপ্রসূ ফোনালাপের পর তারা শিগগির হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে সাক্ষাৎ করবেন। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, বৈঠকটি আগামী দুই সপ্তাহের মধ্যেই হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই ফোনালাপটি হয় এমন একদিন আগে, যখন ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে জেলেনস্কি টমাহক ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমতি চাইবেন, যা ইউক্রেনকে রুশ ভূখণ্ডের আরও গভীরে হামলা চালাতে সক্ষম করবে।

ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করে বলেন, শুক্রবার তিনি ওভাল অফিসে জেলেনস্কিকে রাশিয়ার সঙ্গে হওয়া ফোনালাপের বিস্তারিত জানাবেন।

ট্রাম্প বলেন, আজকের ফোনালাপে আমরা বড় ধরনের অগ্রগতি অর্জন করেছি বলে আমি বিশ্বাস করি।

 তিনি আরও জানান, আগামী সপ্তাহে মার্কিন ও রুশ কর্মকর্তারা এক প্রাথমিক বৈঠকে বসবেন, যেখানে দুই দেশের শীর্ষ নেতাদের আসন্ন বৈঠকের প্রস্তুতি নেওয়া হবে।

এই ফোনালাপটি গত আগস্টে আলাস্কায় হওয়া দুই নেতার বৈঠকের পর তাদের প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।

অন্যদিকে, জেলেনস্কি বৃহস্পতিবার এক্স-এ (সাবেক টুইটার) পোস্টে বলেন, শুধু শক্তি ও ন্যায়ের ভাষাই রাশিয়াকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে পারে।

তিনি আরও যোগ করেন, মস্কো এখন আলোচনায় ফিরতে ব্যস্ত, কারণ তারা টমাহক ক্ষেপণাস্ত্রের কথা শুনেছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর