কিংবদন্তি অভিনেত্রী মধুমতী আর নেই

বলিউডের বরেণ্য অভিনেত্রী এবং জনপ্রিয় নৃত্যশিল্পী মধুমতী বুধবার (১৫ অক্টোবর) ৮৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। পিঙ্কভিলা এবং হিন্দুস্তান টাইমস এ খবর নিশ্চিত করেছে।

মধুমতী বুধবার ঘুমের মধ্যেই মারা যান। এদিন বিকালে বুওশিওয়ারা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মধুমতীর প্রয়াণের খবরে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। বিন্দু দারা সিং, অক্ষয় কুমার, চাঙ্কি পান্ডে, জসবিন্দ্র নরুলার মতো তারকারা শোক প্রকাশ করেছেন। অভিনয় ও নৃত্য প্রশিক্ষক হিসেবেও তার ব্যাপক পরিচিতি ছিল, ফলে তার অসংখ্য ছাত্রছাত্রীরাও শিল্পীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

মধুমতীর আসল নাম ছিল হুটোক্সি রিপোর্টার। ক্যারিয়ার জীবনে তিনি ধর্মেন্দ্র থেকে দিলীপ কুমার ও জিতেন্দ্রর মতো স্বর্ণযুগের তারকাদের সঙ্গে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি তার নৃত্যশৈলীর জন্যও ছিল বিপুল খ্যাতি।

চলচ্চিত্রে তার অসামান্য অবদানের জন্য তিনি সুপরিচিত ছিলেন এবং প্রায়শই সোনালী যুগের কিংবদন্তি পারফর্মার হেলেনের সঙ্গে তার তুলনা করা হতো। ‘আঁখে’, ‘টাওয়ার হাউস’, ‘শিকারি’, ‘মুঝে জিনে দো’ এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে তিনি দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন করে নেন।

১৯৩৮ সালে জন্মগ্রহণ করা মধুমতী ১৯৫৭ সালে মারাঠি সিনেমায় নৃত্যশিল্পী হিসেবে তার যাত্রা শুরু করেন। ছোটবেলা থেকেই নাচের প্রতি তার গভীর আগ্রহ ছিল এবং তিনি ভরতনাট্যম, কত্থক, কথাকলি ও মণিপুরির মতো নৃত্যের প্রশিক্ষণ নিয়েছিলেন।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স