বারবার বলছি, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘নির্বাচনের কথা এসেছে। আবারও বলছি, বারবার বলছি, যত জায়গায় গিয়েছি, এই যে সম্মেলনে গেলাম সেখানেও বলে এসেছি, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই।’

বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশন আয়োজিত বৈঠকে সভাপতি হিসেবে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

জাতীয় ঐকমত্য কমিশনে চূড়ান্ত করা জুলাই জাতীয় সনদ ও আগামী জাতীয় সংসদ নির্বাচন পরস্পরের সঙ্গে জড়িত উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা যে সনদ ঘোষণা করলাম সে ঘোষণাকে রক্ষা করতে হবে। এটা এমন না যে কথার কথা বলে ফেলেছি, দুই দিন পরে হলে (নির্বাচন) কী হয়? এ রকম না। এটা ফেব্রুয়ারিতেই হবে। বারবার বলেছি, একটা উৎসবমুখর নির্বাচন হবে। এই উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য আমাদের সাধ্যে যা যা কুলায় তা করা হবে। কোনো কম্প্রোমাইজ করা হবে না।’

রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনারা যেমন সবাই মিলে ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরি করেছেন, আমাদের সরকারের দায়িত্ব হলো সবাই মিলে উৎসবমুখর নির্বাচনটা করে দেওয়া। তাহলে আমাদের কাজ একটা পরিণতির দিকে যাবে।’

ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ চূড়ান্ত হওয়া প্রসঙ্গে মুহাম্মদ ইউনূস জানান, দেশের রাজনৈতিক দলগুলো অসম্ভবকে সম্ভব করেছে। এটি শুধু বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর রাজনৈতিক ব্যবস্থার ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে থাকবে।

প্রধান উপদেষ্টার মতে, ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর নেতারা বন্ধুত্বপূর্ণ পরিবেশে কঠিন কঠিন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন এবং সমাধানে এসেছেন। আলোচনা ছেড়ে যাননি। সবাই আন্তরিকভাবে চেষ্টা করেছেন ঐকমত্যে পৌঁছাতে এবং তারা পেরেছেন।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প