রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চান সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চান সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। বুধবার (১৫ অক্টোবর) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আল-শারা জানান, তিনি দুই দেশের সম্পর্ককে ‘নতুনভাবে সংজ্ঞায়িত’ করতে চান।

অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৫ অক্টোবর) প্রথমবারের মতো রাশিয়া সফরে যান আল-শারা। এদিন ক্রেমলিনে তিনি পুতিনের সঙ্গে বৈঠক করেন প্রায় এক বছর আগে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট ও পুতিনের ঘনিষ্ঠ মিত্র বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হয়ে রাশিয়ায় পালিয়ে যাওয়ার পর আল-শারার এই সফর বিশেষ গুরুত্ব পেয়েছে।

সিরিয়ার এক সরকারি কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, আল-শারা এই সফরে রাশিয়ার কাছে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ফেরত দেওয়ার অনুরোধ জানাতে পারেন।

বৈঠকে শারা বলেন, আমরা অতীতের সব চুক্তি ও সেই দীর্ঘ বন্ধুত্বপূর্ণ ইতিহাসকে সম্মান করি। এখন আমরা সেই সম্পর্ক পুনরুদ্ধার ও নতুনভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করছি।

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আল-শারাআকে স্বাগত জানিয়ে দুই দেশের মধ্যে কয়েক দশকের ‘বিশেষ সম্পর্কের’ প্রশংসা করেছেন।

বৈঠকের শুরুতে পুতিন বলেন, বহু দশক ধরে আমাদের দেশগুলোর মধ্যে বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে। রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে তার এই মন্তব্য সম্প্রচারিত হয়।

রাশিয়া ও সিরিয়া উভয় পক্ষই জানিয়েছে, দুই নেতা সিরিয়ায় রুশ সামরিক ঘাঁটির ভবিষ্যৎ নিয়েও আলোচনা করবেন। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসাদ পরবর্তী এই বৈঠক সিরিয়া-রাশিয়া সম্পর্কের নতুন অধ্যায় উন্মোচন করতে পারে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর