আফগানদের কাছে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবলো বাংলাদেশ

একা সাইফ হাসানের রানটা বাদ দিয়ে বাকি সংখ্যাগুলোকে পাশাপাশি বসালে সুন্দর একটি ফোন নাম্বার হয়ে যাবে। সাইফ হাসান ছাড়া কোনো ব্যাটারই আফগান বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি। ড্রেসিং রুম আর উইকেটের মাঝে যেন আসা-যাওয়ার দারুণ একটি মিছিল তৈরি করেছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

শেষ পর্যন্ত এই মিছিলই বাংলাদেশকে বিশাল এক লজ্জায় ডোবালো। আফগানিস্তানের করা ২৯৩ রানের জবাবে বাংলাদেশ ২৭.১ ওভারে অলআউট হলো মাত্র ৯৩ রানে। ২০০ রানের বিশাল ব্যবধানে বাংলাদেশকে হারালো আফগানিস্তান। সেই সঙ্গে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করলো আফগানিস্তান।

আবুধাবিতে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ২০০ রানে উড়িয়ে দিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিল আফগানিস্তান। আগে ব্যাট করে আফগানিস্তান তোলে ২৯৩ রান। জবাবে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা আফগানিস্তানের ইনিংসের গোড়াপত্তন করেন ইবরাহিম জাদরান। ইবরাহিম ৯৫ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন। মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। তার সঙ্গে রহমানউল্লাহ গুরবাজের ঝোড়ো ৪২ রানের ইনিংসে ওপেনিংয়ে ৯৯ রানের শক্ত ভিত পায় আফগানরা।

এরপর সেদিকুল্লাহ আতালের সঙ্গে জাদরান দ্বিতীয় উইকেটে যোগ করেন আরও ৭৪ রান। একপর্যায়ে ১ উইকেটে ১৭৩ থাকা আফগানিস্তান হঠাৎ সাইফ হাসানের অফ স্পিনে ধসে পড়ে- ২৫ বলের মধ্যে ১৫ রানে ৪ উইকেট হারায় তারা।

তবে শেষ দিকে মোহাম্মদ নবি ঝড় তোলেন। ২৫ বলে ২৪ রান করার পর তিনি শেষ দুই ওভারে তুলে নেন আরও ৩৮ রান! শেষ ওভারে হাসান মাহমুদের বলেই তিনটি চার ও এক ছক্কায় ১৯ রান নেন নবি। তিনি শেষ পর্যন্ত ৩৭ বলে ৬২* রানে অপরাজিত থাকেন। আফগানিস্তান সংগ্রহ করে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে ধুঁকতে শুরু করে বাংলাদেশের ব্যাটাররা। বল হাতে ধাক্কার শুরুটা করেন তরুণ পেসার বিলাল সামি, যিনি করলেন ক্যারিয়ার সেরা বোলিং। তুলে নেন ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট। তার বোলিং ফিগার- ৫/২৯।

তবে আসল ধাক্কা দেন রশিদ খান। মাত্র তিন ওভারে তিনটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামান তিনি। তার প্রথম বলেই তাওহিদ হৃদয় ফিরেন শূন্য হাতে, এরপর সাইফ হাসান (৪৩) ও নুরুল হাসানও ভুল বোঝেন তার গুগলি।

বাংলাদেশের একমাত্র লড়াকু ইনিংস আসে সাইফ হাসানের ব্যাট থেকে- ৫৪ বলে ৪৩ রান। যেখানে ছিল দুই চার ও তিন ছক্কা। এরপর বাকি ব্যাটাররা একে একে ফিরে গেলে ২৮তম ওভারের প্রথম বলে ৯৩ রানে শেষ হয় টাইগারদের ইনিংস।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ