শাহরুখ খানকে খোঁচা দিলেন কঙ্গনা

বলিউড তারকা কঙ্গনা রানাউত এবং বিতর্ক যেন একে-অপরের সমার্থক। বরাবর বেফাঁস মন্তব্য করে কিংবা সোশ্যাল মিডিয়ার পোস্টের কারণে তিনি সংবাদ শিরোনাম হয়েছেন। সিনেমা অঙ্গন কিংবা রাজনৈতিক ইস্যু- কোনো বিষয়কেই তিনি ছেড়ে কথা বলেননি। এবার নিজের জীবনযুদ্ধের কথা বলতে গিয়ে শাহরুখ খানকে খোঁচা দিলেন এ বলিউড ক্যুইন!

সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিতে ভারতের রাজধানীতে পৌঁছেছিলেন কঙ্গনা রানাউত। সেখানেই বলিউডের অন্যান্য তারকাদের সঙ্গে নিজের জীবনসংগ্রামের তুলনা টেনে আবারও বেফাঁস মন্তব্য করলেন এ অভিনেত্রী।

কঙ্গনা বলেন, “আমি এত সাফল্য পেলাম কীভাবে? সম্ভবত আমার মতো আর কেউ নেই যে গ্রাম থেকে এসে মূলধারার চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এত সাফল্য পেয়েছে। আপনারা শাহরুখ খানের কথা বলেন- ও তো দিল্লির ছেলে। কনভেন্টে পড়াশোনা করেছেন। কিন্তু আমি হিমাচলের প্রত্যন্ত গ্রামের মেয়ে। আমার গ্রাম ‘ভামলা’র নামও বোধহয় এর আগে কেউ শোনেননি।” এখানেই অবশ্য থামেননি কঙ্গনা রানাউত।

তিনি আরও বলেন, ‘হয়তো অনেকেই আমার কথায় সায় দেবেন না। কারণ আমি মারাত্মক সৎ। আর সেটা শুধু অন্য মানুষদের সঙ্গে নয়। আমি নিজেও নিজের কাছে সৎ।’ অতীতে বলিউডের দুই সুপারস্টার খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছিলেন কঙ্গনা রানাউত। শোনা যায়, শাহরুখের ‘জিরো’ এবং সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’-এ অভিনয়ের প্রস্তাব গিয়েছিল তার কাছে। কিন্তু সে প্রস্তাব পত্রপাঠ নাকচ করেন তিনি।

এ প্রসঙ্গে কিছুদিন আগে কঙ্গনা বলেন, “একসময়ে আমি তাদের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। তবে ইন্ডাস্ট্রিতে দশ বছর অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছি। আমাকে বলা হয়েছিল, আইটেম নম্বর কিংবা কৌতুক দৃশ্যে অভিনয়ের জন্য আমি যথাযথ নই। তাই কাজ না পেয়ে আমি যখন নিজের পথে হেঁটে ‘তনু ওয়েডস মনু’, ‘মনিকর্ণিকা’, ‘ক্যুইন’-এর মতো সিনেমা করলাম, তখন দর্শক আমাকে ভালোবাসায় ভরিয়ে দিল। এই ইন্ডাস্ট্রিতে একজন নারী হয়ে আমি নিজের পায়ের তলার মাটি শক্ত করেছি। কাজেই অন্যের বিপরীতে অভিনয় করতে যাব কেন? কিংবা দুটো দৃশ্যে মুখ দেখানোর জন্য আইটেম নম্বরেই বা পারফর্ম করব কেন? এসবের কোনো দাম নেই।”

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প