নোয়াখালীতে বাসে গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪

নোয়াখালীর বেগমগঞ্জে লক্ষ্মীপুর সড়কে বাসে গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি বাস ক্ষতিগ্রস্ত হয়।

সোমবার (১৩ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার কেন্দুরবাগ মীম সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার কেন্দুরবাগ বাজার এলাকার সিএনজি চালক মো.রেজু মিয়া (৬৫) মো.বেচু মিয়া (২৬) মো.আরমান (২৩) ও ফিলিং স্টেশনের কর্মচারী মো. জাবেদ হোসেন (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুরের আজাদ পরিবহনের একটি বাস গ্যাস নিতে রাত সোয়া ৯টার দিকে উপজেলার কেন্দুরবাগ মীম সিএনজি ফিলিং স্টেশনে আসে। ওই সময় বাসে গ্যাস দেয়ার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে সিএনজিচালিত অটোরিকশা চালকসহ ৪ জন আহত হন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসের সিলিন্ডারটি নিম্নমানের ছিল। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো.শাহরিয়ার কামাল বলেন, বাস গ্যাস নিতে আসলে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা শেষে নিজ নিজ বাড়িতে চলে যান। বাস জব্দ করে থানায় নিয়ে যাওয়া হবে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প