শান্তি চুক্তি করতে মিশরে পৌঁছেছেন ট্রাম্প

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধে শান্তি চুক্তি সম্পাদনের জন্য মিশরের শারম আল শেখে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিশরের বিমানবন্দরে তাকে লাল গালিচায় স্বাগত জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। এ শান্তি সম্মেলনে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে নেতৃত্ব দেবেন ডোনাল্ড ট্রাম্প।

বিবিসি প্রতিবেদনের তথ্য মতে, ট্রাম্পের শান্তি চুক্তি সম্মেলনে যোগ দিতে ২০ জনের বেশি বিশ্বনেতা শারম আল শেখে উপস্থিত হয়েছেন। যাদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।

সম্মেলনে যোগ দিতে আরও আগে মিশরে পৌঁছানোর পরিকল্পনা থাকলেও ইসরায়েলে অতিরিক্ত সময় পার হওয়ায় ট্রাম্পের আগমন বিলম্বিত হয়েছে। ইসরায়েলে যাবার পর দেশটির পার্লামেন্ট নেসেটে ভাষণ দিয়েছেন ট্রাম্প। সেখানে পার্লামেন্ট সদস্যরা দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানিয়েছেন। পার্লামেন্টে দেওয়া ভাষণে দুর্নীতির মামলা থেকে অব্যাহতি দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতায় যুদ্ধবিরতি এবং বন্দি মুক্তি কার্যকর হলেও ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফার কয়েকটি দফার বিষয়ে সম্মত হয়নি স্বাধীনতাকামী সংগঠন হামাস। নিরস্ত্রীকরণের প্রশ্নে কখনোই সম্মতি দিবে না বলে এরই মধ্যে বিবৃতি দিয়েছে হামাস।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ