দক্ষিণ আফ্রিকাকে ২৩৩ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু এরপর নিউজিল্যান্ড, ভারতের কাছে হেরে গিয়েছিল নিগার সুলতানা জ্যোতিরা। এবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বিশাখাপত্মনমে প্রোটিয়াদের বিপক্ষে ব্যাট করতে নেমে ২৩৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশের নারীরা। জোড়া হাফ সেঞ্চুরি করেছেন শারমিন আক্তার ও স্বার্ণা আক্তার।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে দুই ওপেনার ফারজানা হক এবং রুবিয়া হায়দার ভালো সূচনা এনে দেন বাংলাদেশকে। দু’জন মিলে গড়েন ৫৩ রানের জুটি। ৫২ বলে ২৫ রান করে এ সময় আউট হন রুবিয়া হায়দার।

ফারাজানা হক করেন ৭৬ বলে ৩০ রান। শারমিন আক্তার প্রোটিয়া বোলারদের সামনে দারুণ পারফরম্যান্স দেখান। ৭৭ বলে ৫০ রান করে রানআউটের শিকার হন শারমিন। নিগার সুলতানা জ্যোতি এবং শারমিন আক্তার মিলে গড়েছিলেন ৭৭ রানের জুটি। ৪২ বলে ৩২ রান করেন নিগার সুলতানা।

স্বর্ণা আক্তার ব্যাট হাতে ঝড় তোলেন প্রোটিয়া বোলারদের ওপর। ৩৫ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন তিনি। ৩টি বাউন্ডারি ও ৩টি ছক্কার মার ছিল তার ব্যাটে। সোবহানা মোস্তারি ৯ রানে এবং রাবেয়া খান আউট হন কোনো রান না করেই। ৮ বলে ১৯ রানে অপরাজিত থাকেন রিতু মনি। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২৩২ রান সংগ্রহ করে বাংলাদেশ।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প