দুই দিন পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল শুরু

মহাসড়ক অবরোধ পরিবহন শ্রমিকদের ধর্মঘটে দুই দিন বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে নগরীর পাটগুদাম বাসটার্মিনাল, মাসকান্দা বাসটার্মিনালে থাকা বাসসহ বিভাগের বাসগুলো ময়মনসিংহ হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বাস চলাচল শুরু হওয়ায় স্বস্তি এসেছে যাত্রীদের মাঝে।

সরেজমিনে নগরীর পাটগুদাম বাসটার্মিনালে গিয়ে কথা হয় আরাফাত হোসেন নামের একজন যাত্রীর সঙ্গে। তিনি বলেন, ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি। গ্রামের বাড়ি জেলার গৌরীপুরে ছুটিতে এসেছিলাম। গতকাল ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু পরিবহন ধর্মঘটের কারণে বাস চলাচল বন্ধ থাকায় যাওয়া সম্ভব হয়নি। তাই আজ সকাল সকাল রওনা দিয়েছি।

হাফিজ উদ্দিন নামের আরেকজন যাত্রী বলেন, কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই মাঝেমধ্যে সড়ক-মহাসড়কে বাস চলাচল বন্ধ রাখা হয়। এতে মানুষের যে ভোগান্তি হয়, সেটি কেউ খেয়াল করে না। নিজেদের দাবিদাওয়া আদায় করতে গণপরিবহন বন্ধ করে ইচ্ছে করেই সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা হয়। এসবের পুনরাবৃত্তি আমরা চাই না।

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম বলেন, সকাল থেকে ইউনাইটেড ও সৌখিন পরিবহনের বাসগুলো নগরীর মাসকান্দা বাসটার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। অন্যান্য বাসগুলোও চলছে। এতে সড়কে স্বস্তি ফিরেছে।

এর আগে গত শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে এনসিপি ও বৈষম্যবিরোধীদের বিরোধের জেরে পরদিন শনিবার ও রোববার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা৷ রোববার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনদুর্ভোগ বিবেচনায় সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে আলোচনার মাধ‍্যমে পরিবহন ধর্মঘট প্রত‍্যাহার করা হয়। অভ‍্যন্তরীণ সমস্যাগুলো পরবর্তীতে আলোচনার মাধ‍্যমে সমাধানের সিদ্ধান্ত হয়।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর