নারী বিশ্বকাপ বাংলাদেশের সামনে আজ দুর্দান্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকা

নারী ওয়ানডে বিশ্বকাপে আরও একটি বড় পরীক্ষার সামনে বাংলাদেশ। আজ (সোমবার) বিশাখাপত্তনমে তাদের প্রতিপক্ষ দুর্দান্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।

এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের পর থেকে সম্পূর্ণ উল্টো চিত্র দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের পারফরম্যান্সে। উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৬৯ রানে গুটিয়ে গিয়ে বড় পরাজয়ের মুখ দেখেছিল দক্ষিণ আফ্রিকা।

তবে এরপর তারা ঘুরে দাঁড়িয়েছে দুর্দান্তভাবে। নিউজিল্যান্ডকে হারানোর পর স্বাগতিক ভারতকে রোমাঞ্চকর এক রান তাড়ায় হারিয়ে আবারও শিরোপার দৌড়ে নিজেদের জায়গা পোক্ত করেছে লরা উলফার্ডদের দল।

অন্যদিকে, বাংলাদেশ শুরু করেছিল জাঁকজমকপূর্ণভাবে। প্রথম ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল নিগার সুলতানার দল। কিন্তু এরপর ধারাবাহিকতা রাখতে পারেনি তারা। ইংল্যান্ডের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করলেও শেষ পর্যন্ত হেরে যায়, আর নিউজিল্যান্ডের বিপক্ষে ছিল সম্পূর্ণভাবে ছন্নছাড়া পারফরম্যান্স। ফলে তাদের বিশ্বকাপ মিশন এখন দোলাচলে।

দক্ষিণ আফ্রিকার পুনরুত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছেন ব্যাটারদের ব্যক্তিগত নৈপুণ্য। নিউজিল্যান্ডের বিপক্ষে তাজমিন ব্রিটসের অসাধারণ ইনিংস ও ভারতের বিপক্ষে নাদিন ডি ক্লার্কের ম্যাচ ঘুরিয়ে দেওয়া পারফরম্যান্স দলকে এনে দিয়েছে আত্মবিশ্বাস। সেই সঙ্গে ক্লোয়ি ট্রায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা ও অধিনায়ক লরা উলফার্ডের ফর্ম ফিরে পাওয়া বাংলাদেশের জন্য বড় দুশ্চিন্তার খবর।

শুধু ব্যাটিং নয়, বোলিংয়েও সাফল্যের গল্প লিখছেন দক্ষিণ আফ্রিকার মেয়েরা। বাঁহাতি স্পিনার ননকুলুলেকো ম্লাবা দারুণ বোলিংয়ে মধ্য ওভারে প্রতিপক্ষকে চাপে রেখেছেন নিয়মিতভাবে। তবে নেট রান রেট এখনো মাইনাস (-০.৮৮৮)। তাই পরবর্তী তিন ম্যাচে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে প্রোটিয়াদের লক্ষ্য শুধু জয় নয়, বড় ব্যবধানের জয় নিশ্চিত করা।

বাংলাদেশের বোলাররা এখন পর্যন্ত প্রশংসনীয় পারফরম্যান্স দেখিয়েছে। টুর্নামেন্টে দলগত গড় (২৩.২৬) অনুযায়ী তারা দ্বিতীয় সেরা বোলিং ইউনিট, ইংল্যান্ডের পরেই। কিন্তু ব্যাটিং বিভাগই বড় দুর্বলতা। এখন পর্যন্ত দুইজন ব্যাটার অর্ধশতক পেয়েছেন, তবে ধারাবাহিকতার অভাব দলের অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়িয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে হলে বাংলাদেশের টপ ও মিডলঅর্ডার ব্যাটারদের একসঙ্গে দায়িত্ব নিতে হবে। নইলে টুর্নামেন্টে টিকে থাকা আরও কঠিন হয়ে পড়বে নিগার বাহিনীর জন্য।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর