যুক্তরাষ্ট্রে সামরিক অস্ত্র উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১৬

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে একটি সামরিক বিস্ফোরক উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ আগস্ট) মধ্যরাতে হওয়া এ বিষ্ফোরণে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে।

বিবিসি প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, ন্যাশভিল শহর থেকে পশ্চিমে বাকসনর্ট এলাকায় অবস্থিত অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেম (এইএস) কোম্পানির একটি ভবনে বিষ্ফোরণ হয়। বিস্ফোরণের পর প্রাথমিকভাবে ১৮ জন নিখোঁজ ছিলেন বলে ধারণা করা হয়েছিল। এ ঘটনায় ১৩০০ একর জায়গা নিয়ে গঠিত কোম্পানিটির সদরদপ্তরের একটি ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে।

হামফ্রিস কাউন্টির শেরিফ ক্রিস ডেভিস জানিয়েছেন, প্রাথমিকভাবে ১৮ জন নিখোঁজের ধারণা করা হলেও পরবর্তীতে নিশ্চিত হওয়া গেছে যে যাদের গাড়ি ও ব্যক্তিগত জিনিসপত্র ঘটনাস্থলে পাওয়া গিয়েছিল তারা বিস্ফোরণের সময় সেখানে ছিলেন না। উদ্ধার অভিযানটি এখন আর রেসকিউ নয়, বরং রিকভারি পর্যায়ে পৌঁছেছে। নিহত সবার পরিবারকে ইতোমধ্যে খবর জানানো হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা ব্যবহার করা হবে।

বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস ব্যুরো (এটিএফ)। তবে বিস্ফোরক পদার্থ ও অস্ত্রভাণ্ডার থাকায় অনুসন্ধান কার্যক্রম জটিল হয়ে পড়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

কোম্পানি এক বিবৃতিতে, এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার, সহকর্মী ও সম্প্রদায়ের প্রতি গভীর সহানুভূতি ও প্রার্থনা জানিয়েছেন। তবে বিস্ফোরণের সম্ভাব্য কারণ সম্পর্কে কিছু জানায়নি।

কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী, অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেম (এইএস) সামরিক, মহাকাশ ও বাণিজ্যিক ধ্বংসকাজের জন্য বিস্ফোরক উৎপাদন, সংরক্ষণ ও উন্নয়ন করে। এর সদরদপ্তরে আটটি উৎপাদন ভবন ও একটি গুণমান নিয়ন্ত্রণ ল্যাব রয়েছে।

এর আগে ২০১৪ সালে এই কারখানায় একটি ছোট গোলাবারুদের বিস্ফোরণে একজন নিহত ও তিনজন আহত হয়েছিল জানা গেছে।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ