গাজার মতো ইউক্রেনের যুদ্ধও থামিয়ে দেন: ট্রাম্পকে জেলেনস্কির অনুরোধ

গাজার মতো ইউক্রেনের যুদ্ধও থামিয়ে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (১১ অক্টোবর) এক ফোনালাপে তিনি বলেন, ‘যদি একটি যুদ্ধ থামানো যায়, তবে অন্যগুলোও থামানো সম্ভব।’

তাদের এই ফোনালাপের একদিন আগে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় ব্যাপক হামলা চালায় রাশিয়া। এতে কিয়েভসহ অন্তত নয়টি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে তা আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে।

কিয়েভের দাবি, আন্তর্জাতিক মনোযোগ গাজার যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের দিকে থাকায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন যুদ্ধের শান্তি-প্রচেষ্টা মন্থর হয়ে পড়েছে।

গত বুধবার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে গত আগস্টে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করলেও ইউরোপের যুদ্ধ বন্ধে কোনো অগ্রগতি আনতে পারেননি।

জেলেনস্কি শনিবার ফেসবুকে লিখেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমার অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ ফোনালাপ হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য তাকে অভিনন্দন জানিয়েছি।

তিনি আরও বলেন, যদি একটি অঞ্চলে যুদ্ধ থামানো সম্ভব হয়, তাহলে অন্য অঞ্চলগুলোতেও তা সম্ভব—বিশেষ করে রাশিয়ার যুদ্ধ বন্ধ করা। একই সঙ্গে, ক্রেমলিনকে আলোচনায় বসতে চাপ দেওয়ার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান তিনি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে সামনাসামনি বিতর্কে জড়ালেও এরপর থেকে দুই নেতার সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উষ্ণ হয়েছে। ট্রাম্প সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার প্রতি কঠোর অবস্থান নিয়েছেন এবং ইউক্রেনের প্রতি সহানুভূতিশীল মনোভাব দেখিয়েছেন।

সেপ্টেম্বরে ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ লেখেন, ইউক্রেনকে ইউরোপ ও ন্যাটোর সহায়তায় ‘দখল বরা সব ভূখণ্ড পুনর্দখলের চেষ্টা করা উচিত।

এদিকে, যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প শুক্রবার জানান, রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বিশেষ যোগাযোগের মাধ্যমে তিনি রাশিয়ায় অপহৃত কয়েকজন ইউক্রেনীয় শিশুকে মুক্ত করাতে সক্ষম হয়েছেন।

শনিবার ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, রুশ হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং দক্ষিণাঞ্চলীয় ওডেসা অঞ্চলের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। পূর্বাঞ্চলের কোস্তিয়ান্তিনিভকা শহরে একটি গির্জায় হামলায় দুইজন নিহত হন।

অন্যদিকে, ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় দুইজন নিহত হয়েছে বলে জানিয়েছে বেলগোরোদ অঞ্চলের প্রশাসন।

শুক্রবার রাতে জাতির উদ্দেশে ভাষণে জেলেনস্কি বলেন, বিশ্ব এখন প্রায় সম্পূর্ণভাবে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় মনোযোগী, আর এই সুযোগে রাশিয়া হামলা বাড়াচ্ছে। তিনি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা ও রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর