দেশে কাজ পাওয়া কঠিন, ফেরার টাকাও নেই: মালয়েশিয়ায় আটক অভিবাসী

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবৈধভাবে বসবাসের অভিযোগে ২৬ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটকদের মধ্যে ১৮ জন ইন্দোনেশীয়, তিনজন বাংলাদেশি ও ৫ জন নেপালি রয়েছেন।

আটকদের মধ্যে ইন্দোনেশিয়ার এক নারীকে অভিবাসন কর্মকর্তারা জিজ্ঞেস করেছিলেন কেন তিনি দেশে ফিরে যাচ্ছেন না। জবাবে ওই নারী তার অসহায়ত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘দেশে কাজ পাওয়া কঠিন। তাই কয়েক বছর আগে বৈধভাবে মালয়েশিয়ায় এসেছিলাম। এখন দেশে ফেরার টাকাও নেই।’

৪০ বছর বয়সী ওই নারী আরও বলেন, ‘আমার পাসপোর্ট ছিল, কাজও পেয়েছিলাম পরিচ্ছন্নতাকর্মী হিসেবে। এখন মাসে প্রায় ১৪০০ রিঙ্গিত আয় করি, এর মধ্যে ৫০০ থেকে ৬০০ রিঙ্গিত দেশে পাঠাতে পারি। তবে এখন দেশে ফেরার টাকাও নেই।’

শনিবার (১১ অক্টোবর) ভোরে উলু ক্লাংয়ের জালান পেরমাতা এলাকায় একটি বাণিজ্যিক ভবনে অভিযান চালায় মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। এ সময় ৩৯ জন বিদেশি ও স্থানীয় নাগরিককে তল্লাশি করে ২৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসফ বলেন, জনগণের অভিযোগের ভিত্তিতে রাত ১টার দিকে অভিযান শুরু হয়। মোট ৩৯ জনকে যাচাই করা হয়। এর মধ্যে ১০ জন স্থানীয়, ২৬ জন ইন্দোনেশীয়, ৩ জন বাংলাদেশি, একজন পাকিস্তানি ও ৫ জন নেপালি।

তিনি আরও বলেন, অবৈধভাবে বসবাসের অভিযোগে ২৬ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ১৮ জন ইন্দোনেশীয়, ৩ জন বাংলাদেশি ও ৫ জন নেপালি। ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ১৫(১)(সি) ও ৬(১)(সি) ধারায় তাদের আটক করা হয়েছে।

মালয়েশিয়ায় হাজার হাজার নিম্নআয়ের বিদেশি শ্রমিক বৈধ ভিসার মেয়াদ শেষ হলেও অর্থের অভাবে দেশে ফিরতে পারছেন না। অনেকে স্থানীয়দের কাছ থেকে কাজ পেয়ে অবৈধভাবে থেকে সংসার চালানোর চেষ্টা করেন।

খাত সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ অবস্থায় থাকা এসব অভিবাসী মানবিক ঝুঁকি, স্বাস্থ্য ও নিরাপত্তা সমস্যায় পড়ছেন। তাদের পুনর্বাসন বা দেশে ফেরাতে সহানুভূতিশীল উদ্যোগ জরুরি।

এক ইমিগ্রেশন কর্মকর্তা বলেন, বেশিরভাগ অবৈধ অভিবাসী দেশে ফেরার ইচ্ছে রাখেন, কিন্তু হাতে টাকা নেই।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর