মালদ্বীপে হিউম্যান হারমনি অ্যাওয়ার্ড পেলেন ৪ বাংলাদেশি

মানবসম্প্রীতি ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মালদ্বীপে আয়োজিত হিউম্যান হারমনি অ্যাওয়ার্ড ২০২৫-এ পেয়েছেন চারজন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি।

রাজধানী মালের ভিলা ইন্টারন্যাশনাল কলেজ অডিটোরিয়ামে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট আয়োজিত ‘হিউম্যান হারমনি কনফারেন্স ও অ্যাওয়ার্ড ২০২৫’-এর বর্ণাঢ্য অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এবারের আসরে বাংলাদেশসহ আটটি দেশের মোট ৪০ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে এ সম্মাননা প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা হলেন, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ও মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের সহ-সভাপতি কায়সার হামিদ হান্নান, বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক সদস্য ও ডিবিসি নিউজ ও দৈনিক কালের কণ্ঠের মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আলী।

ব্যবসায়ী ক্যাটাগরিতে সিআইপি মো. সাহাবুদ্দিন, গ্লোবাল রিসোর্স এসডিএন বিএইচডি’র পরিচালক মো. মোশাররফ হোসাইন। মিস স্টার্স ইউনিভার্স বিজয়ী ও মডেল অনন্যা আফরিনকেও বিশেষ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপের মৎস্য ও মহাসাগর সম্পদবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ মুথালিব। তিনি বলেন, ‘মানবসম্প্রীতি, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও বাণিজ্য— এই পাঁচটি খাতই টেকসই উন্নয়নের মূল স্তম্ভ। এশীয় দেশগুলোর সম্মিলিত উদ্যোগে মানবতার বন্ধন আরও সুদৃঢ় করা জরুরি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপমন্ত্রী আহমেদ সাঈদ মুস্তাফা, নেপালের সাবেক পর্যটনমন্ত্রী আনন্দ প্রসাদ পোখারেল, মালদ্বীপের ক্রীড়া উপমন্ত্রী হোসাইন নিহাদ এবং ইসলামিক বিষয়ক উপমন্ত্রী আব্দুল জালিল ইসমাইল।

সভাপতিত্ব করেন এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু। তিনি বিশ্ব শান্তি ও মানবসম্প্রীতির ওপর জোর দিয়ে বলেন, ‘আন্তর্জাতিক ব্যবসা ও পর্যটনকে আরও সমৃদ্ধ করতে এশিয়ার দেশগুলোর মধ্যে সহজ ভিসানীতি প্রণয়ন সময়ের দাবি।’

অনুষ্ঠানে বক্তারা মানবসম্প্রীতি জোরদার, শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নয়ন, পর্যটন শিল্পের বিকাশ এবং আন্তর্জাতিক বাণিজ্যে অংশীদারত্ব বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

পুরস্কারপ্রাপ্তরা অনুভূতি জানাতে গিয়ে বলেন, এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের জন্য গর্বের। বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। ভবিষ্যতে মানবসম্প্রীতি ও উন্নয়ন খাতে আরও কাজ করার অনুপ্রেরণা জোগাবে এই স্বীকৃতি।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর