মেসিকে গ্যালারিতে রেখেই ভেনেজুয়েলাকে হারালো আর্জেন্টিনা

লিওনেল মেসি খেলবেন না- এটা ছিল জানা কথা। ওয়ার্কলোড মেনেজমেন্ট কিংবা ইনজুরি থেকে সতর্ক থাকা- যাই হোক, মেসিকে এই প্রীতি ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল। ফলে ভেনেজুয়েলার বিপক্ষে মেসিকে ছাড়াই খেলতে নামে আর্জেন্টাইনরা। মেসি না থাকলেও এই ম্যাচে জয় পেতে কষ্ট হয়নি আলবেসেলেস্তেদের। ১-০ গোলে জয় নিয়ে ফিরলো তারা।

৩১তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি আসে জিওভান্নি লো সেলসোর পা থেকে।

ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে ইন্টার মিয়ামির হোমভেন্যু হার্ডরক স্টেডিয়ামে। ঘরের মাঠে খেলা, দলে না থাকলেও তাই মাঠে হাজির ছিলেন লিওনেল মেসি। তার উপস্থিতিতেই জয় পেলো আর্জেন্টিনা।

পুরো ম্যাচজুড়েই আধিপত্য দেখিয়েছে আর্জেন্টাইন ফুটবলাররা। প্রথম মিনিট থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল বিশ্বচ্যাম্পিয়নরা। তবে গোলের সামনে এসে বারবার ব্যর্থ হন লাওতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ ও এনজো ফার্নান্দেজরা।

ভেনেজুয়েলার গোলরক্ষক হোসে কনত্রেরাস ছিলেন দলের একমাত্র ভরসা- পুরো ম্যাচে তিনি ১০টির বেশি সেভ করেন, যার মধ্যে ছয়টি দ্বিতীয়ার্ধে।

৭৫ মিনিটে ভেনেজুয়েলার কুইন্তেরো লিওনের শট বার কাঁপিয়ে ফিরে আসে, ফলে অল্পের জন্যই সমতা এড়ায় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত লো সেলসোর প্রথমার্ধের গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর