রুক্মিণীকে বিয়ে নিয়ে যা বললেন দেব

টালিউড সুপার স্টার দেব এই মুহূর্তে তুমুল আলোচনায় রয়েছেন। তার অভিনীত ‘রঘু ডাকাত’ মুক্তির পর একদিকে যেমন নেতিবাচক মন্তব্য পাওয়া যাচ্ছে, তেমন অন্যদিকে ইতিবাচক আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়।

বিগত বেশ কয়েক দিনে কুণাল ঘোষ যেভাবে দেবকে আক্রমণ করেছেন, তাতেও হাসিমুখে সবকিছুর জবাব দিতে দেখা গেছে এ অভিনেতাকে। কটাক্ষের জবাবে কটাক্ষ নয় বরং হাসিমুখে উপযুক্ত জবাব দিয়েছেন দেব।

তবে শুধু সিনেমা নয়, আরও একটি বিষয় নিয়ে বারবার খবরের শিরোনাম হয়েছেন দেব। সেটি হচ্ছে দেবের বিয়ের প্রসঙ্গ। শুভশ্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর দীর্ঘদিন রুক্মিণীকে ডেট করছেন দেব। একদিকে যখন টালিউডের বড় বড় অভিনেতা অভিনেত্রীরা বিয়ের পিঁড়িতে বসছেন, যেখানে অনেকেই এরই মধ্যে বাবা-মাও হয়ে গিয়েছেন, সেখানে কেন সিঙ্গেল লাইফ কাটাচ্ছেন অভিনেতা, এ প্রশ্ন অনেকবার অনেক জায়গায় করতে শোনা গেছে মানুষকে।

এবার আবারও সেই প্রশ্নের মুখোমুখি হলেন দেব। ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে যখন দেবকে প্রশ্ন করা হয়, ‘তিনি কি টালিউডের সালমান খান? ভাইজানের মতো তিনিও কি সারাজীবন একাই জীবন কাটাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন?’ উত্তরে দেব যা বললেন তা কিন্তু চমকে দেওয়ার মতো।

দেব বলেন, ‘আমি কোনো খান হতে চাই না। দেব হয়েই আমি বেশ ভালোই আছি। যেখানে আছি, যার সঙ্গে আছে বেশ ভালোই আছি। তবে এই নয় যে আমি সিঙ্গল ব্যাচেলার লাইফ লিড করব’।

রুক্মিণীকে বিয়ে নিয়ে দেব বলেন, ‘বিয়ে হলো ভাগ্যের ব্যাপার। তবে এই নয় যে, আমি বিয়ে করতে চাই না। অবশ্যই করব। একটা প্ল্যান চলছে, খুব শিগগিরই সবাই জানতে পারবে।’

দেবের এই মন্তব্য শুনে অনেকেই ভাবছেন তাহলে হয়তো শিগগির সুখবর শুনতে যাচ্ছে টালিউড ও দেবের অনুরাগীরা। এবার হয়তো বিয়ের সানাই বাজতে চলেছে দীপক অধিকারীর বাড়িতে। তবে সেটা কবে, সেটা একমাত্র সময় বলতে পারবে।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ