স্পেনকে ন্যাটো থেকে বহিষ্কার করা উচিত: ট্রাম্প

স্পেনকে ন্যাটো থেকে বহিষ্কার করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠকের সময় ট্রাম্প এ মন্তব্য করেছেন বলে সংবাদ প্রকাশ করেছে ইউরো নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সঙ্গে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সম্পর্কের অবনতি হয় গত জুন মাসে। তখন নেদারল্যান্ডের হেগ শহরে অনুষ্ঠিত ন্যাটো সামিটের সময় ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতা করেছিলেন পেদ্রো। ওই সম্মেলনে ন্যাটোর সামরিক বাজেট বৃদ্ধির লক্ষ্যে দেশগুলোকে তাদের মোট জিডিপি’র ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার প্রস্তাব করেছিলেন ট্রাম্প। কিন্তু স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো এ প্রস্তাবের বিরোধিতা করেছিলেন এবং সামরিক বাজেট ২ শতাংশেই সীমাবদ্ধ রাখার কথা জানান।

এছাড়াও ইসরায়েল ইস্যুতে বরাবর ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়েছে কট্টর-বামপন্থি পেদ্রো সানচেজের দল। এরই মধ্যে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞাসহ স্পেনের বন্দর ও ঘাঁটি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে স্টাবের সঙ্গে ট্রাম্পের এ বৈঠকটি ছিল বাণিজ্যক বিষয়ে। এ বৈঠকের মাধ্যমে ফিনল্যান্ডের কাছে ১১টি মাঝারি ক্ষমতার আইসব্রেকার বিক্রির আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির মূল্য প্রায় ৬০০ কোটি মার্কিন ডলার। ফিনল্যান্ড এই পদক্ষেপ নিচ্ছে রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের পরিপ্রেক্ষিতে নিরাপত্তা বৃদ্ধি করার জন্য।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প