এশিয়ার বৃহত্তম হাসপাতাল হবে লতা মঙ্গেশকরের নামে

বহু কালজয়ী গান গেয়ে অমর হয়ে আছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। তার সুর, কণ্ঠ আজও মুগ্ধ করে শ্রোতাদের। গায়িকার প্রতি শ্রদ্ধ জানাতে এবার দারুণ এক উদ্যোগ নেয়া হয়েছে। তার নামে তৈরি করা হবে এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম একটি হাসপাতাল।

পুনের নান্দোশিতে এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালটি নির্মাণের ঘোষণা দিয়েছে লতা মঙ্গেশকর মেডিকেল ফাউন্ডেশন (এলএমএমএফ)।

হাসপাতালের নামকরণ করা হবে ‘লতা মঙ্গেশকর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এলএমআইএমএস)’। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে।

লতা মঙ্গেশকর মেডিকেল ফাউন্ডেশনের ট্রাস্টি ডা. ধনঞ্জয় কেলকর দেশটির গণমাধ্যমকে বলেন, ‘আমরা পরিকল্পনা হাতে নিয়েছি। সরকারের অনুমতির অপেক্ষায় আছি। আশা করছি ডিসেম্বর থেকেই নির্মাণ কাজ শুরু করতে পারব। আমাদের লক্ষ্য এলএমআইএমএস-কে এশিয়ার শীর্ষস্থানীয় হাসপাতালগুলোর মধ্যে স্থান দেওয়া।’

এর আগে গায়িকার ৯৬তম জন্মবার্ষিকীতে হাসপাতাল নির্মাণের ঘোষণা দেন লতার ভাই সুরকার হৃদয়নাথ মঙ্গেশকর। গায়িকার জন্মদিন উপলক্ষ্যে পুনেতে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ‘লতা দিদি আমাদের বাবার উত্তরাধিকার বহন করে দীনানাথ মঙ্গেশকর হাসপাতালকে লালন করেছেন। এখন তার স্মৃতিকে চিরস্থায়ী করতে আমরা পরবর্তী পদক্ষেপ নিচ্ছি, একটি বিশ্বমানের চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে।’

আরও জানা গেল, ৪০ একর জায়গা ওপর নির্মিত হবে হাসপাতালটি।

লতা মঙ্গেশকর ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি বার্ধক্যজনিত রোগে ভুগে ৯২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প