যুক্তরাষ্ট্রে ‘শাটডাউন’: বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের ভিসা-পাসপোর্ট সেবার কী হবে?

যুক্তরাষ্ট্রে তহবিল অনুমোদন বন্ধ হয়ে সরকার কার্যত অচল হয়ে পড়লেও কনস্যুলার কার্যক্রম সচল থাকবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তরের ব্যুরো অব কনস্যুলার অ্যাফেয়ার্স। বুধবার বিকেলে দেওয়া এক ঘোষণায় বলা হয়, বিদেশে এবং যুক্তরাষ্ট্রের ভেতরে পাসপোর্ট ও ভিসা সেবা চালু থাকবে। পাশাপাশি বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সহায়তাও অব্যাহত থাকবে। তবে সংস্থাটি জানায়, কনস্যুলার কার্যক্রমে যেসব সহায়ক দাপ্তরিক সেবা প্রয়োজন হয়, তার কিছু অংশ আপাতত স্থগিত থাকবে।

অচলাবস্থার কারণে বুধবার সকাল থেকেই মধ্যপ্রাচ্য ও এশিয়ার মার্কিন দূতাবাসগুলো সীমিত কার্যক্রমের ঘোষণা দিতে শুরু করে। সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত দূতাবাস এক্স (সাবেক টুইটার) ও ফেসবুকে জানায়, ‘বরাদ্দ স্থগিত থাকায় আমাদের অ্যাকাউন্ট নিয়মিত আপডেট করা হবে না। তবে জরুরি নিরাপত্তা ও সুরক্ষাসংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে।’

একই ধরনের বিজ্ঞপ্তি দিয়েছে সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন, ভারত ও বাংলাদেশে অবস্থিত মার্কিন মিশনগুলোও। এর মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে, ফেডারেল তহবিল সংকট মোকাবেলায় বিশ্বব্যাপী মার্কিন কূটনৈতিক মিশনগুলো সমন্বিত পদক্ষেপ নিয়েছে।

ভিসা বা পাসপোর্ট আবেদন নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও দূতাবাসগুলো আশ্বস্ত করেছে যে নির্ধারিত কার্যক্রম চালু থাকবে। এক বিবৃতিতে জানানো হয়, ‘যুক্তরাষ্ট্রে এবং বিদেশের মার্কিন কনস্যুলেট ও দূতাবাসগুলোতে নির্ধারিত ভিসা ও পাসপোর্ট সেবা পরিস্থিতি সাপেক্ষে চলবে।’

তবে তারা স্পষ্ট করেছে, পূর্ণ কার্যক্রম ফের শুরুর আগে পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত তথ্য দেওয়া হবে না। শুধু জরুরি নিরাপত্তা ও সুরক্ষা সম্পর্কিত তথ্য প্রকাশ করা হবে। যাদের ভিসা বা পাসপোর্ট সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে অথবা জরুরি ভ্রমণের প্রয়োজন দেখা দিয়েছে, তাদের travel.state.gov ওয়েবসাইটে গিয়ে হালনাগাদ তথ্য দেখতে বলা হয়েছে।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ