বাংলাদেশকে সহজেই হারিয়ে দিলো আফগানিস্তান

টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার প্রতিশোধ ওয়ানডে সিরিজে নিচ্ছে আফগানিস্তান। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে আফগানরা। ১৭ বল তখনও বাকি ছিলো। ৪৮তম ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে আফগানদের জয় এনে দেন মোহাম্মদ নবি।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করে ২২১ রান। এ রান টপকাতে গিয়ে খুব ধীরে-সুস্থে ব্যাটিং করতে থাকে আফগান ব্যাটাররা। কোনো তাড়াহুড়ো ছিলো না। তারা যেন জানতো, কিভাবে ব্যাটিং করলে সহজেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে, সেভাবেই তারা ব্যাটিং করেছে।

২২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগানদের সূচনাটা ভালো এনে দেন রহমানুল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরান। ৫২ রানের জুটি গড়ে তারা বিচ্ছিন্ন হন। ২৩ রান করেন ইবরাহিম।

সেদিকুল্লাহ আতাল ১৫ বলে ৫ রান করে আউট হন। এরপর রহমানুল্লাহ গুরবাজ ও রহমত শাহ মিলে বড় জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যান। ৭৬ বলে ৫০ রান করে মিরাজের বলে বোল্ড হয়ে যান রহমানুল্লাহ গুরবাজ।

৭০ বলে ৫০ রানের ইনিংস খেলেন রহমত শাহ। ৩৩ রানে অপরাজিত ছিলেন হাশমত উল্লাহ শহিদি। আজমত উল্লাহ ওমরজাই ৪৪ বলে খেলেন ৪০ রানের ইনিংস। শেষ মোহাম্মদ নবি ৮ বল মোকাবেলা করে ১১ রানে অপরাজিত থাকেন তিনি। তানজিম সাকিব একাই নেন ৩ উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ২২১ রানে অলআউ হয় বাংলাদেশ। ৬০ রান করে মেহেদী হাসান মিরাজ ও ৫৬ রান করেন তাওহিদ হৃদয়। ৩টি করে উইকেট নেন রশিদ খান ও আজমাতউল্লাহ ওমরজাই।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প