তামিল সিনেমায় ফিরছেন সামান্থা

ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। একাধিক কাজে ব্যস্ত রয়েছেন তিনি। গুঞ্জন উঠেছে, আবারও তামিল সিনেমায় ফিরতে যাচ্ছেন তিনি। নায়ক সিম্বু (সিলাম্বরসান টি আর)-এর বিপরীতে ‘অরাসান’ সিনেমায় অভিনয় করতে পারেন সামান্থা। গ্যাংস্টার ধাঁচের এই সিনেমাটি পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা ভেত্রীমারান। জানা গেছে, সিনেমাটি ধানুশ অভিনীত ‘ভাদা চেন্নাই’ সিনেমার অংশ হবে।

তেলেগু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সামান্থা বর্তমানে ‘অরাসান’-এ যোগ দেওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনায় রয়েছেন। এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সব ঠিক থাকলে, এটি হবে ২০১০ সালের জনপ্রিয় সিনেমা ‘ভিন্নাইথান্ডি বরুভায়া’র পর সামান্থা ও সিম্বুর পুনর্মিলন। সেইসঙ্গে এই ছবি দিয়ে তিন বছর পর তামিলে কাজ করতে চলেছেন এই অভিনেত্রী।

সামান্থার সর্বশেষ তামিল সিনেমা ছিল ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাতুভাকুলা রেন্দু কাধাল’। সিনেমাটিতে তিনি বিজয় সেতুপতি ও নায়ানথারার সঙ্গে অভিনয় করেছিলেন। মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে সিনেমাটি সফল হয়েছিল।

সামান্থাকে সর্বশেষ দেখা গেছে অ্যামাজন প্রাইমের ওয়েব সিরিজ ‘সিটাডেল: হানি বানী’-তে। সেখানে তার সহশিল্পী ছিলেন বরুণ ধাওয়ান। সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন, তার পরবর্তী সিনেমা হবে তেলেগু ভাষার ‘মা ইন্টি বাঙ্গারাম’। এটি একটি অ্যাকশনধর্মী ছবি।

এছাড়াও তিনি অভিনয় করবেন ‘রক্ত ব্রহ্মান্ড: দ্য ব্লাডি কিংডম’ নামের একটি ওয়েব সিরিজে। এতে আদিত্য রায় কাপুরের বিপরীতে দেখা যাবে সামান্থাকে।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ