সাড়ে ৮ ঘণ্টার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ অংশে প্রায় সাড়ে আট ঘণ্টা ধরে তীব্র যানজটের পর অবশেষে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দুপুর ১টা থেকে শুরু হওয়া এই যানজট রাত সাড়ে ৯টার পর নিয়ন্ত্রণে আসে। দীর্ঘ এই যানজটে যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

এর আগে মহাসড়কের কাঁচপুর থেকে সাওঘাট পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছিল।

হাইওয়ে পুলিশ, যাত্রী ও পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, মূলত সড়ক উন্নীতকরণ কাজ চলমান থাকা, সড়কের বিভিন্ন অংশে খানাখন্দ ও গর্ত তৈরি হওয়া এবং যানবাহনের চাপ বৃদ্ধির কারণেই এই অচলাবস্থা। দুপুর ১টার দিকে যানজট শুরু হলেও বিকেলে তা ৭ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। সন্ধ্যার পরে কাঁচপুর-বরাবো অংশে কিছুটা কমলেও উপজেলার সাওঘাট থেকে বরপা পর্যন্ত ৬ কিলোমিটার সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। রাত সাড়ে ৯টার পরে হাইওয়ে পুলিশের প্রচেষ্টায় যানজট পরিস্থিতির উন্নতি হতে শুরু করে।

বাস যাত্রী ইস্কান্দার মিয়া বলেন, কিশোরগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে ভুলতা গাউছিয়া এলাকা থেকে জ্যামে আটকা পড়ি। এক ঘণ্টা লেগেছে রুপসি আসতে। বাকি পথ কখন পাড় হবো জানি না।

লেগুনা চালক আব্দুল খালেক জানান, যে সময়ে তিনি ৬-৭টি ট্রিপ মারতে পারতেন, যানজট ঠেলে সেই সময়ের মধ্যে ৫টি ট্রিপও দিতে পারেননি।

আরেক যাত্রী রোকন মিয়া জানান, রাত ৮টায় সায়দাবাদ থেকে রওনা দিয়ে দেড় ঘণ্টা পর (রাত সাড়ে ৯টায়) গাউছিয়া এসেছেন, যা স্বাভাবিক সময়ে মাত্র ২০ মিনিটের পথ।

শিমরাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত পরিদর্শক জুলহাস উদ্দিন বলেন, খানাখন্দে রাস্তার বেহাল অবস্থা। আবার আগে যাওয়ার জন্য নিয়ম ভেঙে চালকরা বিপরীত রুটে গাড়ি ঢুকিয়ে একাধিক লাইন করার কারণে যানজট সৃষ্টি হচ্ছে।

ভুলতা হাইওয়ে পুলিশ পরিদর্শক মুফাখখির উদ্দিন বলেন, সন্ধ্যায় আউখাব গার্মেন্ট এলাকায় গাড়ি আটকে পোশাক শ্রমিক পারাপারের সময় যানজট সৃষ্টি হয় এবং তা বিস্তৃত হতে থাকে। তবে পুলিশের একান্ত প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর