মোটরসাইকেলে এসে প্রাইভেটকারে থাকা বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) নামে বিএনপির এক কর্মী নিহত হয়েছেন। তিনি রাউজান থেকে প্রাইভেটকারে চট্টগ্রামে ফেরার পথে হাটহাজারী এলাকায় অস্ত্রধারীদের হামলার মুখে পড়েন। এসময় গাড়িতে থাকা আরও এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিকভাবে গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। 

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট বাজারের পানি শোধনাগার মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।

আবদুল হাকিমের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশ সূত্র জানিয়েছে, মোটরসাইকেল আরোহী একদল অস্ত্রধারী আবদুল হাকিমের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

জানা গেছে, নিহত আবদুল হাকিম উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা এবং ওই এলাকায় তার প্রতিষ্ঠিত হামিম অ্যাগ্রো নামে একটি গরুর খামারের স্বত্বাধিকারী। পাশাপাশি তার ভেষজ পণ্য ও বালুর ব্যবসাও ছিল।

আবদুল হাকিম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং দলটির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। তবে তার দলীয় পদ-পদবির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে আবদুল হাকিম গ্রামের খামারবাড়ি থেকে অন্য একজনসহ ব্যক্তিগত গাড়িতে চড়ে কাপ্তাই সড়ক হয়ে চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছিলেন। গাড়িতে তিনি চালকের পাশের সিটে বসা ছিলেন। মদুনাঘাট এলাকায় পৌঁছালে মোটরসাইকেল আরোহী একদল অস্ত্রধারী তার গাড়ির পিছু নেয়। একপর্যায়ে তারা গাড়িটি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। এতে গাড়িতে থাকা দুজনই গুলিবিদ্ধ হন।

পরে স্থানীয়রা গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আবদুল হাকিমকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ জাগো নিউজকে বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনো উদঘাটন হয়নি। তবে আমাদের টিম মাঠে কাজ করছে।

হামলাকারীদের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, একদল মোটরসাইকেল আরোহী দুর্বৃত্ত আবদুল হাকিমের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। হামলাকারীদের গ্রেফতারে পুলিশ মাঠে কাজ করছে।

জানতে চাইলে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল বলেন, গুলিতে আবদুল হাকিম নিহত হয়েছেন। গুলিবিদ্ধ অপর ব্যক্তি নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর