ফুটপাতে লাঞ্চ করে ভাইরাল সুপারস্টার রজনীকান্ত

কেউ বলেন তিনি দক্ষিণ ভারতের সিনেমার অভিভাবক। কেউ বলেন সবচেয়ে বড় তারকা। কেউ আবার তাকে সিনেমার ঈশ্বর ভেবে পূজাও করেন। বলছি রজনীকান্তের কথা। বয়সকে জয় করে তিনি অদম্য যাত্রা করে চলেছেন চলচ্চিত্রে। তার সিনেমা মানেই বক্স অফিসে ঝড়।

দীর্ঘ সময় ধরে রজনীকান্ত তার আসন্ন সিনেমা ‘জেলার ২’ নিয়ে ব্যস্ত থাকার পর সম্প্রতি তিনি শুটিং থেকে বিরতি নিয়েছেন। হিমালয়ে আধ্যাত্মিক যাত্রায় বের হয়েছেন অভিনেতা। ৪ অক্টোবর, ২০২৫-এ তাকে দেখা গেছে রিসিকেশে। তিনি প্রকৃতির সান্নিধ্যে সাদাসিধে শান্ত জীবন উপভোগ করছেন।

সেখানে ফুটপাতে লাঞ্চ করে ভাইরাল সুপারস্টার রজনীকান্ত। কয়েকজন সফরসঙ্গীর সঙ্গে রাস্তার ধারে ফুটপাতে সাধারণ খাবার দিয়ে দুপুরের লাঞ্চ উপভোগ করতে দেখা গেছে এই তারকাকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়েছে। সবসময়ই স্টারডমের বাইরে গিয়ে সাধারণ জীবন উপভোগ করতে ভালোবাসেন রজনীকান্ত। আবারও সেই প্রমাণই মিললো।

হিমালয়ের এই আধ্যাত্মিক সফরের আগে রজনীকান্ত সম্প্রতি কেরল থেকে ফিরেছেন। সেখানে ‘জেলার ২’ ছবির একটি গুরুত্বপূর্ণ শুটিং শেষ করেছিলেন। চেন্নাই পৌঁছে তিনি জানিয়েছেন, সিনেমাটি আগামী বছরের ১২ জুন মুক্তি পাবে।

প্রতিবেদনে জানা গেছে, সিনেমার শুটিং চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে নির্মাতাদের যথেষ্ট সময় থাকবে পোস্ট-প্রোডাকশন সম্পন্ন করার জন্য।

রজনীকান্ত অভিনীত সর্বশেষ ‘কুলি’ সিনেমাটি চলতি বছরই মুক্তি পেয়েছে। লোকেশ কানাগরাজের পরিচালনায় এ সিনেমার গল্পে দেখা গেছে দেবরাজ চরিত্রের রজনীকে। চরিত্রটি এক সময়ের দৈনিক মজুরি শ্রমিক এবং ইউনিয়ন নেতা ছিল। তারপর সে গ্যাংস্টার হয়ে উঠে।

‘কুলি’ ছবিতে রজনীকান্ত ছাড়াও ছিলেন নাগার্জুনা আকিনেনি, উপেন্দ্র, শ্রুতি হাসান, সোবিন শাহির, সত্যরাজ এবং বিশেষ অতিথি হিসেবে আমির খান।

এবার তার ভক্তরা অপেক্ষা করছেন ‘জেলার ২’ ছবির জন্য। এ ছবির পর রজনীকান্ত তার দীর্ঘ দিনের বন্ধু কামাল হাসানের সঙ্গে একটি নতুন সিনেমায় কাজ করবেন।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ