লিফটে আটকে ১ ঘণ্টা, অভিনেত্রীকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

লিফটে আটকে ১ ঘণ্টা, অভিনেত্রীকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস। সম্প্রতি রাজধানীর উত্তরায় ঘটে যাওয়া এ ঘটনার বিষয়টি অভিনেত্রী নীলাঞ্জনা নীলা নিজেই জানিয়েছেন। সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশও করেছেন তিনি।

ভিডিও বার্তায় আটকে পড়া সময়টা নীলা নিজেই দেখিয়েছেন। নিজের মোবাইলে ধারণ করা ওই ভিডিওতে আটকে পড়ার মুহূর্তটা তুলে ধরেন। ভিডিওতে দেখা যায়, তিনি কী অবস্থায় আছেন, কেমন আছেন সেসব বিষয় শেয়ার করছেন। মূলত আতঙ্ক দূর করার জন্যই তিনি কথা বলছিলেন। এ সময় ব্যাগ থেকে পানির বোতল বের করে পানিও খেতে দেখা যায় তাকে।

পরে উত্তরা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লিফটের দরজা সামান্য ফাঁক করে রাখেন যেন অভিনেত্রী শ্বাস নিতে পারেন। এরপর এক ঘণ্টা সময় ব্যয় করে নীলাঞ্জনা নীলাকে লিফট থেকে বের করা হয়।

নীলার আটকে পড়ার ভিডিওটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফলে অনেকেই দুশ্চিন্তা করছিলেন। তবে শেষ পর্যন্ত তাকে সুরক্ষিত অবস্থায়ই উদ্ধার করা গেছে দেখে স্বস্তি প্রকাশ করছেন নেটিজেনরা।

লাক্স তারকা হিসেবে শোবিজে পথচলা শুরু করেন নীলাঞ্জনা নীলা। কাজ করেছেন ছোট পর্দার বহু নাটক-টেলিছবিতে। জনপ্রিয় অভিনেত্রীকে দেখা গেছে বদরুল আনাম সৌদের ‘শ্যামা কাব্য’ চলচ্চিত্রেও।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ