আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

সাভারের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া সংলগ্ন এলাকায় আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকরা জানান, কারখানায় প্রায় ৪১০০ জন শ্রমিক কাজ করেন। কারখানার দ্বিতীয় তলায় আনুমানিক ১২টার দিকে আগুনের উপস্থিতি টের পায় কর্মরত শ্রমিকরা। সাথে সাথে আগুন লাগার খবর পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। তৎক্ষণিকভাবে কারখানার সকল গেট খোলা হয় এবং শ্রমিকদের নিরাপদে বের করে দেওয়া হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং লিমিটেড নামের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস খবর পায় ১২টা ১৯ মিনিটে এবং ১২টা ৩৮ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ৯টি ইউনিট।

জিড়াবো ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সবুজ ইসলাম বাংলানিউজকে বলেন, আমাদের স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বাংলানিউজকে জানান, ডিইপিজেড ফায়ার সার্ভিস ওই কারখানায় আগুনের খবর পায় ১২টা ১৯ মিনিটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় জিরাবো ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস জোন-৪ এর উপ-পরিচালক আলাউদ্দিন বাংলানিউজকে বলেন, এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি, জিরাবো ফায়ার সার্ভিসের তিনটি সহ মোট ৯টি ইউনিট কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর