ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী তারকার মৃত্যু

মারা গেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে বিশ্বকাপজয়ী তারকা বার্নার্ড জুলিয়েন। সাবেক ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার শনিবার (৫ অক্টোবর) উত্তর ত্রিনিদাদে অবস্থিত ভ্যালসেইনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

জুলিয়েন ১৯৭৫ সালের প্রথম ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৪টি টেস্ট ও ১২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।

বিশ্বকাপের প্রথম আসরে জুলিয়েন ছিলেন দুর্দান্ত ফর্মে। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ২০ রানে ৪ উইকেট নিয়ে শুরু করেছিলেন। এরপর সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে নেন ৪ উইকেট ২৭ রানে। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৬ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ব্যাটে-বলে এবং ফিল্ডিংয়ে ছিলেন এক কথায় অসাধারণ।

ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েড তাকে স্মরণ করে বলেন, ‘সে সবসময় ১০০ শতাংশের বেশি দিতো। তার উপর আমি সবসময় নির্ভর করতে পারতাম, ব্যাটে বা বলে; যেখানে দরকার। এমন একজন ক্রিকেটার আমাদের জন্য বড় সম্পদ ছিল।’

জুলিয়েনের আরেকটি স্মরণীয় মুহূর্ত আসে ১৯৭৩ সালে লর্ডসে, ইংল্যান্ডের বিপক্ষে যেখানে তিনি খেলেন ১২১ রানের টেস্ট সেঞ্চুরি। পরের বছর একই দলের বিপক্ষে পাঁচ উইকেটও নেন।

লয়েড আরও বলেন, ‘ওকে সবাই পছন্দ করত। আমরা যখন লর্ডসে টেস্ট জিতলাম, তখন সবাই মিলে দাঁড়িয়ে অটোগ্রাফ দিয়েছিলাম। ও আমাদের দলের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল এবং সর্বত্র সম্মানিত হতো।’

বার্নার্ড জুলিয়েন ১৯৭০ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ইংল্যান্ডের কাউন্টি দল কেন্টের হয়ে খেলেছেন। তবে ১৯৮২-৮৩ মৌসুমে বর্ণবাদ নীতিতে থাকা দক্ষিণ আফ্রিকায় বিদ্রোহী ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে সফরে যাওয়ার পর তার আন্তর্জাতিক ক্যারিয়ার থেমে যায়।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ