ভারী বৃষ্টির কারণে নেপালে বন্যা-ভূমিধস, নিহত ৪৭

ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধস ও আকস্মিক বন্যায় নেপালে অন্তত ৪৭ জন মারা গেছে। এর পাশাপাশি দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (৫ অক্টোবর) দেশটির আর্মড পুলিশ ফোর্সের মুখপাত্র কালিদাস ধউবোজি বলেন, দেশটির পূর্বাঞ্চলে ভারতের সীমান্ত ঘেঁষা ইলাম জেলায় পৃথক ভূমিধসের ঘটনায় ৩৫ জন মারা গেছেন। খবর আল জাজিরার।

এছাড়াও, শুক্রবার বন্যার পানিতে ভেসে যাওয়ার পর থেকেই নয় ব্যক্তি নিখোঁজ রয়েছেন এবং দেশটিতে এ সময় বজ্রপাতে নিহত হয়েছেন আরও তিনজন। হিমালয়ের কোলঘেঁষা দেশটির পূর্ব ও মধ্যাঞ্চলে ক্রমাগত ভারী বৃষ্টির কারণেই এমনটা হয়েছে বলে জানান কালিদাস।

সেপালের ন্যাশনাল ডিজ্যাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির মুখপাত্র শান্তি মাহাত বলেন, নিখোঁজদের উদ্ধারে অভিযান চলমান।

ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার ও জরুরি তৎপরতা অব্যাহত রাখতে সোম ও মঙ্গলবার নেপালজুড়ে সাধারণ ছুটি ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে, সরকারের মুখপাত্র রামেশ্বর দঙ্গল ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের কথা উল্লেখ করে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন।

নেপালের আবহাওয়া কর্তৃপক্ষ অন্তত ১২টি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী কামাল রাম যোশি নদী বা জলাশয়ের আশপাশে অবস্থানকারী মানুষদের অবিলম্বে সেখান থেকে সরে যেতে বলেছেন।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা