কানতারা: ৩ দিনে ১৬২ কোটি আয়

ভারতের দক্ষিণী সিনেমার জগতে অন্যতম আলোচিত সিনেমা ‘কানতারা’। প্রথম কিস্তিতে রীতিমতো রেকর্ড গড়া এই সিনেমাটির দ্বিতীয় কিস্তি ‘কানতারা : চ্যাপ্টার ১’ মুক্তি পেয়েছে ২ অক্টোবর। আর মুক্তির পর থেকেই বক্স অফিসে রাজত্ব চলছে এটির। কানতারা অভিনেতা ও পরিচালক ঋষভ শেঠি আবারও আলোচনায়।

মুক্তির মাত্র তিন দিনের মাথায় এই কন্নড় সিনেমা আয় করেছে ১৬২ কোটি রুপি, যা চলতি বছরের অন্যতম সেরা ওপেনিং হিসেবেই ধরা হচ্ছে।


গতকাল শনিবার পর্যন্ত (তৃতীয় দিন) ছবিটি ভারতের অভ্যন্তরীণ বাজারে ১৬২ দশমিক ৮৫ কোটি রুপি সংগ্রহ করেছে। বিশ্লেষণ সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, প্রথম দিনে ‘কানতারা: চ্যাপ্টার ১’ আয় করে ৬১ দশমিক ৮৫ কোটি রুপি, পরের দিন ৪৬ কোটি, আর তৃতীয় দিনে আরও ৫৫ কোটি রুপি। তিন দিনে এই অঙ্ক ছুঁয়েছে ১৫০ কোটির গণ্ডি।


মাত্র তিন দিনেই ছবিটি বছরের সর্বোচ্চ আয়কারী কন্নড় সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে, পেছনে ফেলেছে ‘সু ফ্রম সো’–এর আয় (৯২ কোটি রুপি)।

ঋষভ শেঠির এই ছবি শুধু আঞ্চলিক সিনেমার মধ্যেই নয়; বরং পুরো ভারতে বড় বাজেটের চলচ্চিত্রগুলোকেও টেক্কা দিচ্ছে। শনিবারই এটি পেছনে ফেলেছে সালমান খানের ‘সিকান্দার’ (১১০ কোটি রুপি) ও রামচরণের ‘গেম চেঞ্জার’ (১৩১ কোটি রুপি)-কে। এ অর্জনের সঙ্গে ‘কানতারা: চ্যাপ্টার ১’ এখন কন্নড় ইন্ডাস্ট্রির ইতিহাসে মাত্র চতুর্থ সিনেমা, যা ১৫০ কোটির ক্লাবে প্রবেশ করল।


শুধু ভারতেই নয়, বিদেশেও ছবিটির জনপ্রিয়তা ক্রমে বাড়ছে। মুক্তির প্রথম দুই দিনেই আন্তর্জাতিক বাজারে ছবিটি আয় করেছে ২ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২২ কোটি রুপি)। সপ্তাহান্তে এ আয় আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।

ইন্ডিয়া টুডে তাদের রিভিউতে ছবিটির প্রশংসা করে লিখেছে, ‘ছবির প্রিকুয়েল অংশের ক্লাইম্যাক্স ও গুলিগা দৃশ্যগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। এগুলো বহুবার দেখার মতো। অভিনয়ে ঋষভ একেবারে প্রকৃতির শক্তি, যেন চরিত্রের মধ্যে তিনি নিজেই এক রহস্যে রূপ নিয়েছেন। ছবির চিত্রায়ণ এতই আকর্ষণীয় ও গল্প এতই মুগ্ধকর, যে কেউ অবধারিতভাবে হারিয়ে যায় ঋষভের তৈরি করা সিনেমা দুনিয়া।’


‘কানতারা: চ্যাপ্টার ১’ আসলে জনপ্রিয় ‘কানতারা’ সিনেমার প্রিকুয়েল। আগের ছবিটির অনন্য সাফল্যের পর দর্শকদের প্রত্যাশা ছিল আকাশছোঁয়া, আর ঋষভ শেঠি যেন সে প্রত্যাশারও ঊর্ধ্বে চলে গেছেন। 

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ