লন্ডনে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের থেরাপি শুরু

চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন। সম্প্রতি ‘নিসচা’র এক সংবাদ সম্মেলনে কানাডা থেকে অনলাইনে যুক্ত হয়ে এ তথ্য জানান তার ছেলে মিরাজুল মইন। সাত মাস ধরে তিনি অসুস্থ। ছয় মাস ধরে লন্ডনে ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা চলছে।

লন্ডনে ইলিয়াস কাঞ্চন তার মেয়ে ইসরাত জাহানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। গতকাল (৪ অক্টোবর) দুপুরে ইলিয়াস কাঞ্চনের শরীরের সবশেষ অবস্থা গণমাধ্যমে জানিয়েছেন তার জামাতা আরিফুল ইসলাম। তিনি বলেন, ‘গত ২৬ এপ্রিল থেকে আব্বু (ইলিয়াস কাঞ্চন) আমাদের লন্ডনের বাসায় আছেন। এখানে হার্লি স্ট্রিট ক্লিনিকের অনকোলজিস্ট ভিনায়ার নেতৃত্বে তার চিকিৎসা চলছে। গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করা হয়।’

তিনি আরও বলেন, ‘টিউমারের কিছু অংশ এরই মধ্যে অপসারণ করা হয়েছে। পুরো টিউমার অপসারণ করা হলে জীবনহানিসহ প্যারালাইজড হয়ে চলনশক্তি ও কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলার ঝুঁকি ছিল বলে ডাক্তাররা জানিয়েছেন। ডাক্তারের সিদ্ধান্তের ওপর আস্থা রেখেই টিউমারটির কিছু অংশ অপসারণের জন্য অস্ত্রোপচারের অনুমতি আমরা দিয়েছিলাম।’

একটানা দীর্ঘদিন লন্ডনে থাকার কারণে ইলিয়াস কাঞ্চনও মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন বলেও জানিয়েছেন আরিফুল ইসলাম। এ প্রসঙ্গে আরিফুল ইসলাম বলেন, ‘আব্বু (ইলিয়াস কাঞ্চন) তো সব দেখছেন, বুঝছেন। ওনার মনও কিছুটা ভেঙে পড়েছে। কর্মব্যস্ত জীবন ছেড়ে লন্ডনের ঘরবন্দি জীবন তাকে বিচলিতও করছে। থেরাপির কারণে শরীরেও ক্লান্তি এসেছে। কথা বলতে কষ্ট হয়। বিশেষ করে ফোনো কথা বলা একদম নিষেধ। তাও তিনি এ অবস্থায় নিরাপদ সড়ক চাইয়ের অনেক সাংগঠনিক কাজকর্মের খবর রাখছেন।’

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প