দার্জিলিংয়ে সেতু ধসে ৬ জনের মৃত্যু, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা

ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে মিরিকে একটি লোহার সেতু ভেঙে পড়ে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টি ও ভূমিধসে একাধিক রাস্তায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রোববার (৫ অক্টোবর) সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, কার্শিয়ংয়ের কাছে জাতীয় সড়ক ১১০-এর পাশে হুসাইন খোলা এলাকায়ও ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসের খবর পাওয়া গেছে।

ভারতের আবহাওয়া অধিদফতর রোববার সকাল পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছিল। এমন পরিস্থিতিতে রেড অ্যালার্টও জারি করা হয়েছিল।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় শক্তি কারণে দার্জিলিং ও পার্শ্ববর্তী আলিপুরদুয়ারে সোমবার সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিশেষ করে বাঁকুড়ায় সর্বোচ্চ ৬৫.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই পরিস্থিতিতে দার্জিলিং ও পার্শ্ববর্তী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা অব্যাহত রয়েছে।

ভারতের আবহাওয়া অফিস জানিযেছে, সোমবার (৬ অক্টোবর) ঝড়টি পূর্ব-উত্তরপূর্ব দিকে পুনরায় বাক নিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। আইএমডি তাদের পূর্বাভাসে জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে মহারাষ্ট্র উপকূল বরাবর আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাতাসের গতি ঘণ্টায় ৪৫-৫৫ কিলোমিটার এবং থেকে থেকে তা ৬৫ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

আগামী ৬ অক্টোবরের পর ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে গেলেও এটার প্রভাবে সৃষ্ট বাতাস ও বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। 

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের