হিন্দি ও মারাঠি সিনেমার কিংবদন্তি অভিনেত্রী সন্ধ্যা শান্তারাম মারা গেছেন

হিন্দি ও মারাঠি সিনেমার কিংবদন্তি অভিনেত্রী সন্ধ্যা শান্তারাম মারা গেছেন।৪ অক্টোবর শনিবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে দীর্ঘদিন বার্ধক্যজনিত নানান অসুখে ভুগছিলেন তিনি।

স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা ভি শান্তরামের সঙ্গে পরকিয়া প্রেমে জড়িয়ে যান সন্ধ্যা। পরে তারা বিয়ে করেন। ভারতীয় চলচ্চিত্রের একাধিক কালজয়ী সৃষ্টি ‘অমর ভূপালি’, ‘নবরঙ’, ‘পিঞ্জরা’, ‘দো আঁখেন বরাহ হাত’, ‘ঝনক ঝনক পায়েল বাজে’র মতো ছবিগুলোতে কাজ করেছেন সন্ধ্যা। ‘নবরঙ’ ছবির ‘আরে যা রে হাট নাটখট’ গানের মধ্যদিয়ে তিনি দর্শকের স্মৃতিতে অমর হয়ে আছেন।

১৯৫১ সালে মারাঠি চলচ্চিত্র ‘ভূপালী’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন সন্ধ্যা শান্তারাম। এরপর ১৯৫৫ সালের মিউজিক্যাল ড্রামা ‘ঝনক ঝনক পায়েল বাজে’তে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। রূপবতী ও প্রশিক্ষিত শাস্ত্রীয় নৃত্যশিল্পী হিসেবে তার কত্থক নৃত্য দর্শকদের মুগ্ধ করেছিল।

স্মৃতিচারণ করতে গিয়ে সহকর্মীদের অনেকে বলেন, তার সময়ে কোনো পেশাদার কোরিওগ্রাফার ছিল না। সন্ধ্যা এবং পরিচালক ভি. শান্তারাম মিলে নাচের নতুন ভঙ্গি তৈরি করেছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে সন্ধ্যা এমন কিছু চরিত্রে অভিনয় করেন, যা প্রথাগত ও আধুনিক চলচ্চিত্রের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। ভি শান্তারামও ছিলেন আপোসহীন নির্মাতা।

সন্ধ্যার মৃত্যুতে শোক প্রকাশ করে বিজেপি নেতা আশীষ শেলার সামাজিক মাধ্যমে লিখেছেন, “পিঞ্জরা” সিনেমার প্রসিদ্ধ অভিনেত্রী সন্ধ্যা শান্তারামজির প্রয়াণের খবর অত্যন্ত দুঃখজনক। হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে তার অভিনয় ও নৃত্যশৈলী এক অনন্য উচ্চতায় পৌঁছেছিল। তার “ঝনক ঝনক পায়েল বাজে”, “দো আঁখেন বারাহ হাত”, বিশেষ করে “পিঞ্জরা” ছবিতে অভিনয় দর্শকদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। ঈশ্বর তার আত্মাকে চিরশান্তি দান করুন।’

শনিবার শিবাজি পার্ক শ্মশানে সন্ধ্যার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সেসময় উপস্থিত ছিলেন সন্ধ্যার পরিবার, বন্ধু ও অনুরাগীরা। ভারতীয় সিনেমায় সন্ধ্যা শান্তারামের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ