গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি ছাড়া সব নৌযান আটক করল ইসরাইল

গাজাগামী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি ছাড়া সব নৌযান আটক করেছে ইসরাইলি বাহিনী। বৃহস্পতিবার (২ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কোনো নৌকাই ‘সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ বা আইনসম্মত নৌ-অবরোধ লঙ্ঘন করার প্রচেষ্টা সফল হয়নি’।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সব যাত্রী নিরাপদ এবং সুস্থ আছেন। তারা নিরাপদে ইসরাইলে যাচ্ছেন, যেখান থেকে তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে।

মন্ত্রণালয় আরও জানায়, ‘তবে একটি জাহাজ এখনও যাত্রা করছে। সেই জাহাজ যদি সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশের চেষ্টা করে ও অবরোধ লঙ্ঘনের চেষ্টা করে তবে সেটিকেও আটক করা হবে।’

এর আগে ফ্লোটিলা ট্র্যাকার জানিয়ছেল, গাজাগামী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪৪টি নৌযানের মধ্যে মাত্র চারটি নৌযান গাজার দিকে যাত্রা অব্যাহত রেখেছে। বাকি নৌযানগুলো ইসরাইল আটক করেছে।

এতে বলা হয়, মাত্র চারটি নৌযান এখনও গাজার দিকে যাত্রা অব্যাহত রেখেছে। বাকি ৪০ টি নৌযান ইসরাইলের হাতে আটক হয়েছে।

গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে থাকা অবস্থায় বুধবার (১ অক্টোবর) গভীর রাতে ফ্লোটিলায় প্রথমবারের মতো সরাসরি বাধা দেয় ইসরাইলি বাহিনী। বহরের বেশ কয়েকটি জাহাজ থামিয়ে তাতে উঠে পড়ে ইসরাইলি নৌ সেনারা। বন্ধ করে দেয়া হয় নৌযান থেকে চলা সরাসরি সম্প্রচার।

ফ্লোটিলা ট্র্যাকারের তথ্য অনুযায়ী, গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় মোট নৌযান ছিল ৪৪টি। এগুলোতে  প্রায় ৫০০ মানুষ রয়েছেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামের নাগরিকসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক রয়েছেন। অংশগ্রহণকারীদের মধ্যে জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ এবং নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্দলা ম্যান্ডেলাও আছেন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর